Monday, June 8, 2026
39 C
Kolkata

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মাঝে চেক বিতরণ

 

মোঃ শামীম মিয়া

কিশোরগঞ্জ প্রতিনিধি 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসব চেক বিতরণ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে এসব অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব অনুদানের চেক তুলে দেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রওশন করিম, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রকিব, চরফরাদী ইউপি সদস্য তাইজ উদ্দিন সম্রাট, এগারসিন্দুর ইউপি সদস্য আলতাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রওশন করিম বলেন, উপজেলার বিভিন্ন এলাকার বিদ্যুৎস্পৃস্টে নিহত দুইজনের পরিবারকে ২০ হাজার টাকা করে, বজ্রপাতে নিহত একজনের পরিবারকে ২০ হাজার টাকা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকার চেক ও ২০ কেজি করে চাল অনুদান হিসেবে বিতরণ করা হয়েছে।

Hot this week

রামমন্দিরে কোটি কোটি টাকার অনুদান কেলেঙ্কারির অভিযোগ! আদালতের হস্তক্ষেপ দাবিতে সরব অখিলেশ যাদব

অযোধ্যার রামমন্দিরে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের দান করা কোটি...

দুর্গাপুরে ১৪ বছর বয়সী কিশোরীকে গাড়িতে মাদক সেবন করিয়ে হোটেলে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৪ জন

দুর্গাপুরে এক কিশোরীর ধর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার পুলিশ জানিয়েছে,...

Topics

রামমন্দিরে কোটি কোটি টাকার অনুদান কেলেঙ্কারির অভিযোগ! আদালতের হস্তক্ষেপ দাবিতে সরব অখিলেশ যাদব

অযোধ্যার রামমন্দিরে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের দান করা কোটি...

বিজয় মিছিলে গুলিতে মহিলার মৃত্যু, বিহারের বিজেপি বিধায়ককে দোষী সাব্যস্ত করল আদালত

২০১৮ সালের বর্ষবরণ উৎসবে ক্ষমতার দম্ভে ফাঁকা গুলি ছুঁড়ে...

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

Related Articles

Popular Categories