Sunday, March 8, 2026
32.4 C
Kolkata

যশোরের করোনা আপডেট:

মো সোহাগ
প্রতিনিধি, এনবিটিভি।

গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে ২৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এর আগে একদিনে এতো বেশি সংখ্যক নমুনা পজেটিভ হয়নি কখনো।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম বলেন, তাদের ল্যাবে আজ যশোরের ১৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৭টি পজেটিভ রেজাল্ট দেয়।

এছাড়া নড়াইলের পরীক্ষা করা একমাত্র নমুনাটি ছিল পজেটিভ। ঝিনাইদহের ৪৫টি নমুনা পরীক্ষা করে একটির ফল পজেটিভ আসে। আর সাতক্ষীরার ছয়টি ও মাগুরার ১৬টি নমুনা পরীক্ষা করা হলে এর সবগুলোই নেগেটিভ ফল দেয়।

সব মিলিয়ে যবিপ্রবি জেনোম সেন্টারে মঙ্গলবার মোট ২১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩০টি নমুনা ছিল পজেটিভ। বাদবাকি ১৮৯টি ছিল নেগেটিভ।
পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান ড. তানভীর।

গত ১৭ এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়। এই ল্যাবে যশোরসহ আশপাশের জেলার নমুনা পরীক্ষা করা হচ্ছে। আবার যশোরের নমুনাও প্রায়ই খুলনা মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়। যবিপ্রবিতে নমুনা পরীক্ষা শুরুর পর থেকে যশোরে কখনো একদিনে এতো বেশি সংখ্যক নমুনা পজেটিভ রেজাল্ট দেয়নি।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, যবিপ্রবি থেকে আসা পজেটিভ নমুনাগুলো কোন এলাকার তা খুঁজে বের করা হচ্ছে। ইতিমধ্যে গোটা যশোর জেলাকে তিনটি ভাগে ভাগ করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন করে আক্রান্ত করোনা রোগীরা কোন এলাকায় পড়ছেন, তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

গত মঙ্গলবার থেকে যশোরের ১৭টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই জোন লকডাউন করা হয়েছে। ইয়োলো ও গ্রিন জোনের জন্যও রয়েছে বিশেষ কিছু নির্দেশনা।

Hot this week

বুলডোজারের পর ভোটার তালিকাতেও ধাক্কা! অসমে উচ্ছেদ হওয়া বহু বাংলাভাষী মুসলিমের নাম বাদ

আগে বুলডোজার চালিয়ে বাড়িঘর ভেঙে উচ্ছেদ করা হয়েছিল। এবার...

হোলির রং নিয়ে বিতর্কে উত্তেজনা, উত্তরপ্রদেশে ১০৮ জনের বিরুদ্ধে মামলা

হোলির দিনে রং ছোড়া নিয়ে বিতর্ককে কেন্দ্র করে উত্তরপ্রদেশের...

গোরক্ষার নামে হামলার অভিযোগ, রাজস্থানে গুলি করে খুন হরিয়ানার মুসলিম ট্রাক চালক আমির

গোরক্ষা বাহিনীর হামলার অভিযোগে রাজস্থানে খুন হলেন ২৮ বছরের...

হোলির শোভাযাত্রায় ইজরায়েলের পতাকা, মোদি–নেতানিয়াহুর পোস্টার ঘিরে বিতর্ক কর্ণাটকে

কর্ণাটকের বেলাগাভিতে হোলির একটি শোভাযাত্রাকে ঘিরে নতুন করে বিতর্ক...

Topics

করণদিঘিতে বিজেপির ‘পরিবর্তন সভা’য় কম উপস্থিতি, খালি চেয়ার ঘিরে শুরু রাজনৈতিক আলোচনা

উত্তর দিনাজপুরের করণদিঘিতে বিজেপির ডাকা একটি ‘পরিবর্তন সভা’ ঘিরে...

ইরানে দ্রুত জয়ের আশা ধাক্কা খেল, চাপে ট্রাম্প প্রশাসন

ইরানে শুরু হওয়া সামরিক সংঘাত ঘিরে দ্রুত জয়ের যে...

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

Related Articles

Popular Categories