Sunday, March 8, 2026
23.3 C
Kolkata

লক্ষীপুরে নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, অতঃপর হত্যা:

নাহিদ ভুঁইয়া

এনবিটিভি নিউজ ডেস্কঃ

লক্ষীপুর জেলার ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম গোপীনাথপুর ‘আজীম উদ্দীন পাটোয়ারী বাড়ির মোঃ হারুন রশীদের মেয়েকে(হিরামনি) আজ শুক্রবার দুপুরে ধর্ষণের পর হত্যা করা হয় ।

হিরামনি ‘পালেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের’ নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিষয়টি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে চড়িয়ে পড়ে।

খবর পেয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন, দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম ও পালেরহাট পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা প্রতিবেশী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, হিরা মনির বাবা হারুন ক্যান্সার রোগে আক্রান্ত। তার বাবা ঢাকায় হাসপাতালে ভর্তি রয়েছে। তার মা ও ছোট দুই ভাইবোনও বাবার সঙ্গে ঢাকায় আছে। হিরা মনি হামছাদি ইউনিয়নের হাসনাবাদ গ্রামে নানার বাড়িতে ছিল। শুক্রবার সকালে সে নিজেদের বাড়ি পশ্চিম গোপীনাথপুরে আসে। ঘরে সে একাই ছিল। এরমাঝে সে পাশ্ববর্তী এক বাড়িতে গিয়ে কিছু সময় ছিল।

এরপর সে আবার ঘরে চলে আসে। কিন্তু দুপুর ২টার দিকে ওই বাড়ির এক নারী তাকে ঘরে ডাকতে যায়। সেখানে তাকে অর্ধউলঙ্গ অবস্থায় দেখা পায়। তার শরীর ছিল খাটে, পায়ের অংশ মাটিতে ছিল। ধারনা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ছাত্রীকে উদ্ধার ও আলামত জব্দ করা হয়েছে।

পালেরহাট পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন খাঁন জানান, হিরা মনি মেধাবী ছাত্রী ছিল। যারা তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এছাড়া পুরো এলাকাবাসী জড়িতদের অতিদ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি প্রদানের আহবান জানান।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories