Friday, March 13, 2026
25.1 C
Kolkata

সরকার ঘুমোচ্ছিল! তাই পূর্ব পরিকল্পিত হামলা চালিয়েছে চিন: আক্রমণ রাহুলের

এনবিটিভি ডেস্ক: লাদাখে চিনের হামলা পূর্ব পরিকল্পতি ছিল। অথচ মোদী সরকারের কাছে খবর ছিল না। মোদী সরকার ঘুমোচ্ছিল। তার মাশুল দিয়েছেন ভারতের জওয়ানরা। টুইটে ফের কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানালেন রাহুল গান্ধী। শহিদ জওয়ানদের স্মরণে আজ ৫০ বছরের জন্মদিনের পালন করছেন না তিনি।

লাদাখ সংকট নিয়ে ফের মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি টুইটে অভিযোগ করেছেন চিন পূর্ব পরিকল্পিত হামলা চালিয়েছে গালওয়াল উপত্যকায়। আর সরকার ঘুমাচ্ছিল। কোনও খবরই তাঁদের কাছে ছিল না। তার মাশুল গিয়েছে ভারতীয় জওয়ানরা।

আজ নিজের ৫০ তম জন্মদিন পালন করছেন না রাহুল গান্ধী। লাদাখ সীমান্তে শহিদ জওয়ানদের স্মরণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। দলের কোনও কর্মীকেই পোস্টার, ব্যানার দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নিষেধ করেছেন তিনি। দেশের সংকটে নিজের জন্মদিনের উৎসব পালন করতে চাননা তিনি।

লাদাখ পরিস্থিতি নিয়ে আজ সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্ক মোদী। তাতে সামিল হচ্ছে কংগ্রেসও। এছাড়াও একাধিক রাজনৈতিক দল সর্বদল বৈঠকে সামিল হচ্ছেন। এমনকী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বৈঠকে।

Hot this week

ঈদের আগে বহরমপুরে সম্প্রীতির ডাক, ইমাম সংগঠনের বিশেষ সভা

পবিত্র ঈদকে সামনে রেখে মুর্শিদাবাদে সম্প্রীতি ও ঐক্যের এক...

উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মঘাতী আলু চাষি

পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলায় আলু চাষিদের মধ্যে চরম...

জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাসভবনে ইরানের মাওলানা সাইয়েদ সাদিক হুসাইনী

ইরানের ঐতিহ্যবাহী শহর কোমের প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা সাইয়েদ...

নবান্নের কড়া সতর্কবার্তা সত্ত্বেও ডিএ দাবিতে ধর্মঘটে অনড় সরকারি কর্মচারীরা

রাজ্যের সরকারি কর্মচারী ও শিক্ষকদের একাধিক দাবিকে সামনে রেখে...

Topics

ঈদের আগে বহরমপুরে সম্প্রীতির ডাক, ইমাম সংগঠনের বিশেষ সভা

পবিত্র ঈদকে সামনে রেখে মুর্শিদাবাদে সম্প্রীতি ও ঐক্যের এক...

উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মঘাতী আলু চাষি

পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলায় আলু চাষিদের মধ্যে চরম...

নবান্নের কড়া সতর্কবার্তা সত্ত্বেও ডিএ দাবিতে ধর্মঘটে অনড় সরকারি কর্মচারীরা

রাজ্যের সরকারি কর্মচারী ও শিক্ষকদের একাধিক দাবিকে সামনে রেখে...

আলিয়া বিশ্ববিদ্যালয়ে কলকাতার তিনটি ক্যাম্পাসে ইফতার মজলিস

বৃহস্পতিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাস—নিউ টাউন, পার্ক সার্কাস ও...

ওবিসি-এ তালিকা থেকে মুসলিম নাম বাদ! রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিতর্ক

ফের পঞ্চনার শিকার রাজ্যে পিছিয়ে পরা অসহায় মানুষরা। সাম্প্রতিক...

Related Articles

Popular Categories