Sunday, September 6, 2026
28 C
Kolkata

অধ্যাপক মনিরুজ্জামান সাহেবের মৃত্যু মাদ্রাসা শিক্ষা মহলে বড় শূন্যতা

আলিয়া মাদ্রাসা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মনিরুজ্জামান সাহেবের মৃত্যুর সংবাদে মাদ্রাসা শিক্ষা জগতে শোকের ছায়া নেমে এসেছে। ছাত্রদের প্রতি তাঁর অকৃত্তিম ভালোবাসা হাজার হাজার মাদ্রাসা পড়ুয়ার মনের মধ্যে তিনি শ্রোদ্ধার স্থান দখল করে রেখেছিলেন। মাদ্রাসা ছাত্র আন্দোলনে নানা বাঁধা ও প্রতিবন্ধকতার সময়ে আমাদের সুপরামর্শ দিয়েছেন, সাহস যুগিয়েছেন। অতি বিপদের সময়ে পাশে থেকেছেন। তাঁর মৃত্যুতে আমি শোকাহত। আমার হৃদয় ভারাক্রান্ত।

মনিরুজ্জামান সাহেব এক অসাধারণ ব্যাক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। সাহসী মানুষ হিসাবে তিনি সর্বদা ছাত্রদের শির দাঁড়া সোজা করে চলার পরামর্শ দিতেন। সব আন্দোলন ও ভালো কাজে তিনি ছাত্রদের সাহস যোগাতেন, পাশে থাকতেন। তোষামোদী ও স্বার্থানেষী মানুষদের থেকে তিনি বরাবর দূরে থাকতেন। মালদা জেলার অভিজাত পরিবারের সন্তান মনিরুজ্জামান সাহেব ছিলেন রুচিশীল মানুষ। স্বাধীনত্ত্বোর বাংলায় পিতা সাঈদ মিঞা কংগ্রেসের বিধায়ক ছিলেন। কিন্তু বিধায়ক পুত্র মনিরুজ্জামান সাহেব কংগ্রেসের নরম পন্থা নীতিকে পছন্দ করতেন না। চাকরি জীবনের শুরু থেকেই মাদ্রাসা ছাত্র আন্দোলনের অভিভাবক হিসাবে পরিচিত ছিলেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories