Wednesday, September 16, 2026
33 C
Kolkata

রাতে কোনও জমায়েত নয়, অশান্তি রুখতে নয়া নির্দেশিকা চালু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে!

যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা আরও কড়া করতে একাধিক নতুন নির্দেশিকা জারি করল কর্তৃপক্ষ। ১৪ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে রাতের সময়ে ক্যাম্পাসে প্রবেশ, যানবাহন চলাচল, দলবদ্ধ জমায়েত এবং বহিরাগতদের প্রবেশ নিয়ে একাধিক নিয়মের কথা জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দেশগুলি অবিলম্বে কার্যকর হবে।

নির্দেশিকা অনুযায়ী, সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত এবং রবিবার ও ছুটির দিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে হলে বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র না থাকলে অন্য বৈধ পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি, তিনি ক্যাম্পাসে কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তির যোগাযোগের নম্বরও গেটে রাখা রেজিস্টারে নথিভুক্ত করতে হবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশকারী দুই ও চার চাকার গাড়ির ক্ষেত্রে জেইউ পার্কিং স্টিকার স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। স্টিকার না থাকা গাড়িগুলিকে গেটে প্রবেশের আগে রেজিস্ট্রেশন নম্বর জানাতে হবে। নিরাপত্তাকর্মীদের ওই সমস্ত গাড়ির প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করে রাখতে বলা হয়েছে। প্রয়োজনে চালক বা যাত্রীদের বৈধ পরিচয়পত্রও দেখাতে হবে।

নতুন বিজ্ঞপ্তিতে রাত ৮টার পর ক্যাম্পাসে দলবদ্ধ সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাঠ, ক্যান্টিন, সুবর্ণ জয়ন্তী ভবনের সামনের এলাকা-সহ ক্যাম্পাসের অন্যত্র এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

তবে সান্ধ্যকালীন ক্লাসের ছাত্রছাত্রীরা এর আওতার বাইরে থাকবেন। বিশ্ববিদ্যালয়ের উৎসব বা অন্যান্য ছাত্র কার্যকলাপের ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী এই নিয়ম শিথিল করা যেতে পারে। সেক্ষেত্রেও অনুষ্ঠান বা জমায়েত রাত ৯টার মধ্যে শেষ করার কথা বলা হয়েছে।

সান্ধ্যকালীন ক্লাসে অংশ নেওয়া পড়ুয়ারা বৈধ পরিচয়পত্র সঙ্গে রেখে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত ক্যাম্পাসে থাকতে পারবেন।

বিশ্ববিদ্যালয় চত্বরে মাদকদ্রব্য, অ্যালকোহল বা অন্য কোনও অবৈধ দ্রব্য ব্যবহার এবং যেকোনও বেআইনি কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। কেউ এই নিয়ম লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ছাড়াও বৈধ কারণ ছাড়া বা রাত ৮টার পর অনুমতি ছাড়া ক্যাম্পাসে কোনও ব্যক্তিকে পাওয়া গেলে তাঁকে অনধিকার প্রবেশকারী হিসেবে গণ্য করা হতে পারে। তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থাও নেওয়া হতে পারে।

ক্যাম্পাসের প্রবেশ ও বেরোনোর পথ নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের অননুমোদিত প্রবেশ রোধ এবং নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। বিশেষ করে রাত ৮টার পর কাউকে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে নিরাপত্তাকর্মীদের সিদ্ধান্ত সাধারণত কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তবে নিরাপত্তা সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিয়ে অভিযোগ থাকলে তা লিখিত ভাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জানানো যাবে। একই সঙ্গে নিরাপত্তাকর্মীদের সঙ্গে অসদাচরণ, ভীতি প্রদর্শন বা অসম্মানজনক আচরণ করলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। পুরনো একাধিক সার্কুলারে সংশোধনী এনে এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সকলকে নতুন নিয়ম মেনে চলার আবেদন জানানো হয়েছে। এখন দেখার আগামীদিনে এই নির্দেশিকাকে ঘিরে নতুন কোনো বিতর্ক তৈরি হয় কিনা।

Hot this week

ট্রাম্পের চাপেই কি UPI লেনদেনে নয়া নিয়ম? কী জানানো হচ্ছে সরকারের তরফ থেকে?

উৎসবের মরসুমের আগেই UPI লেনদেনের ক্ষেত্রে নতুন ফি কাঠামো...

দলিতকে মারধরের অভিযোগে গ্রেপ্তার, ১০ দিনেই জামিন মিলল ‘হিন্দু বীর’ স্বতন্ত্র ভারদ্বাজের

দিল্লিতে এক দলিত ব্যক্তিকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হওয়া স্বতন্ত্র...

তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে রাস্তায় ফেলে বেধড়ক মার! অভিযোগের তির বিজেপির দিকে

বারুইপুরে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন পাটোয়ারীকে প্রকাশ্য...

OTT প্ল্যাটফর্মে কী ধরণের কনটেন্ট চলবে? নজরদারি চালাবে RSS! তৈরি হবে কমিটিও

ওটিটি (OTT) প্ল্যাটফর্মে কী ধরনের কনটেন্ট দেখানো হচ্ছে, তা...

Topics

ট্রাম্পের চাপেই কি UPI লেনদেনে নয়া নিয়ম? কী জানানো হচ্ছে সরকারের তরফ থেকে?

উৎসবের মরসুমের আগেই UPI লেনদেনের ক্ষেত্রে নতুন ফি কাঠামো...

দলিতকে মারধরের অভিযোগে গ্রেপ্তার, ১০ দিনেই জামিন মিলল ‘হিন্দু বীর’ স্বতন্ত্র ভারদ্বাজের

দিল্লিতে এক দলিত ব্যক্তিকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হওয়া স্বতন্ত্র...

তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে রাস্তায় ফেলে বেধড়ক মার! অভিযোগের তির বিজেপির দিকে

বারুইপুরে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন পাটোয়ারীকে প্রকাশ্য...

OTT প্ল্যাটফর্মে কী ধরণের কনটেন্ট চলবে? নজরদারি চালাবে RSS! তৈরি হবে কমিটিও

ওটিটি (OTT) প্ল্যাটফর্মে কী ধরনের কনটেন্ট দেখানো হচ্ছে, তা...

ভারতীয় যুদ্ধজাহাজে ধাক্কা পাক জাহাজের! পাকিস্তানের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব নয়াদিল্লির

উত্তর আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি...

ডিজিটাল ভারতে ইউপিআইয়ে নতুন নিয়ম, ২ হাজারের বেশি লেনদেনে ০.৪% মাশুল ব্যবসায়ীদের

ইউপিআই লেনদেন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটাল কেন্দ্র।...

Related Articles

Popular Categories