Friday, September 4, 2026
30 C
Kolkata

“আমরা তো হারিনি ইস্তফা কেন দেবো?” সাংবাদিক সম্মেলনে দলীয় নেত্রী মমতার বক্তব্যে উত্তপ্ত রাজ্য রাজনীতি

ক্ষমতাচ্যুত হতে নারাজ তৃণমূলের দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দেবেন না তিনি। রাজ্যের বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। এবারের ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। তবে ফল ঘোষণার পরদিনই এই ফলাফল মানতে নারাজ তৃণমূল নেত্রী ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার কালীঘাটের দফতরে সাংবাদিকদের সামনে তিনি অভিযোগ করেন, এই পরাজয় স্বাভাবিক নয়। তাঁর দাবি, ভোট গণনার সময় একাধিক অনিয়ম হয়েছে। দলের প্রতিনিধিদের গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়া হয় এবং প্রয়োজনীয় নথি কেড়ে নেওয়ার অভিযোগও তোলেন তিনি। তাঁর কথায়, যদি স্বচ্ছভাবে ভোট হতো, তাহলে এই ফল মেনে নিতে অসুবিধা ছিল না। নিজের কেন্দ্র ভবানীপুরেও হারের মুখ দেখেছেন তিনি। সেখানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে উল্লেখযোগ্য ব্যবধানে পিছিয়ে পড়েন। শেষ পর্যন্ত ফল ঘোষণার আগ পর্যন্ত লড়াই ছিল খুবই হাড্ডাহাড্ডি।

এছাড়াও, গণনার সময় দলীয় কর্মীদের উপর চাপ ও হেনস্থার অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, বহু জায়গায় কর্মীদের মারধর করা হয়েছে এবং মহিলাদেরও রেয়াত করা হয়নি। এমনকি তাঁকেও শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে বলে দাবি করেন তিনি। সব মিলিয়ে, নির্বাচনের ফল ঘিরে রাজনৈতিক উত্তেজনা এখনও তুঙ্গে। তৃণমূল এই ফলকে চ্যালেঞ্জ করার ইঙ্গিত দিচ্ছে, ফলে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

Hot this week

‘গরু চোর’ অপবাদ দিয়ে গণপিটুনি! ত্রিপুরায় কেনা গরু নিয়ে ফেরার পথে মুসলিম ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

ত্রিপুরার কল্যাণপুর থানা এলাকার বাগবের গ্রামে গবাদি পশু চুরির...

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

তৃণমূল ছেড়ে এনসিপিআই! দলবদলের পর মুর্শিদাবাদে আবু তাহের, বাড়ল সাংসদের নিরাপত্তা

মুর্শিদাবাদের তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদ আবু তাহের...

৭.৮% জিডিপি বৃদ্ধিতে কারচুপি? মোদি সরকারের প্রাক্তন অর্থসচিবের বিস্ফোরক দাবি

গত ৪৮ ঘণ্টা ধরে ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধির হারকে...

মোদীর জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির মাসভর কর্মসূচি, জ্বলবে ‘আশীর্বাদের প্রদীপ’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে ঘিরে পশ্চিমবঙ্গে বড়সড় কর্মসূচি নিতে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

তৃণমূল ছেড়ে এনসিপিআই! দলবদলের পর মুর্শিদাবাদে আবু তাহের, বাড়ল সাংসদের নিরাপত্তা

মুর্শিদাবাদের তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদ আবু তাহের...

মোদীর জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির মাসভর কর্মসূচি, জ্বলবে ‘আশীর্বাদের প্রদীপ’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে ঘিরে পশ্চিমবঙ্গে বড়সড় কর্মসূচি নিতে...

প্রাণনাশের আশঙ্কা! দ্রুত আমেরিকা থেকে ফিরলেন নেতানিয়াহু পুত্র

প্রাণনাশের 'আশঙ্কায়' আমেরিকা থেকে তড়িঘড়ি ইজরায়েলে ফিরিয়ে আনা হল...

Related Articles

Popular Categories