Monday, June 15, 2026
38.9 C
Kolkata

অভিষেকের এতো সম্পত্তি কোথা থেকে আসে? হলফনামা দিন: বিচারপতি গঙ্গোপাধ্যায়

অভিষেকের সম্পত্তি নিয়ে এবার প্রশ্ন তুললেন হাইকোর্টেরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। 

বিচারপতির প্রশ্ন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এতো সম্পত্তি কোথা থেকে আসে?” হলফনামা দিয়ে সম্পত্তির খতিয়ান দিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দাবি বিচারপতির।

সোমবার তার এই বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “বিচারপতি গঙ্গোপাধ্যায়কে অনেকে ভগবান বলেন। ওঁকে অনুরোধ করব, লোকের প্ররোচনায় দশচক্রে ভগবান ভূত হবেন না। নিজের বিচারপ্রক্রিয়ার মধ্যেই থাকুন, রাজনীতিতে জড়িয়ে পড়বেন না।”

এদিকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।

এ প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্য়ায় বলেন, “সুদীপ রাহার নাম শুনিনি। আমায় সন্ত্রস্ত করার চেষ্টা করেছে। আমার মনে হয়, একদল চোর এবার হয়তো সুপ্রিম কোর্টে মামলা করবে। বলবে, আমাদের সম্পত্তি চুরি করে করা। চুরি বন্ধ হলে অসুবিধা হবে। তাই অবাধে চুরি করার অনুমতি চেয়ে মামলা করবে।”

বিচারপতির প্রশ্ন,”অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এতো সম্পত্তি কোথা থেকে আসে? যদি হলফনামা দিয়ে জানান তাহলে বাকি নেতা যাঁরা মীনাক্ষীর মতো তাঁদের বলব আপনারাও সম্পত্তির কথা জানান। উনি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) কি পারবেন? মনে হয় না পারবেন?”

Hot this week

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

RSS- এর অনুষ্ঠানে উপাচার্যদের অংশগ্রহণে ক্ষুব্ধ কেরল সরকার! ক্ষমা চাওয়ার নির্দেশ কেরলের মুখ্যমন্ত্রীর, সরব পিনারাই বিজয়নও

কেরলের তিনটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি অনুষ্ঠানে উপস্থিতি ঘিরে...

Topics

মুসলিম হকারকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার মহম্মদি এলাকায় এক বয়স্ক মুসলিম...

Related Articles

Popular Categories