Sunday, June 7, 2026
32.2 C
Kolkata

কাশ্মীরে নিহত তরুণদের পরিবারের সঙ্গে করতে পারলেন না মেহবুবা মুফতি

সেনাবাহিনীর হেফাজতে নিহত তিন কাশ্মীরি নাগরিকের পরিবারের সাথে দেখা করতে বাঁধা পেয়ে রাস্তায় বসে পড়লেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

শনিবার (৩০ ডিসেম্বর)  পীর পাঞ্চাল উপত্যকার পুঞ্চের সুরনকোট এলাকার তোপা পীর গ্রামে ওই পরিবারের সাথে দেখা করতে যান তিনি।

পিডিপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যায়,  গ্রামের রাস্তায় পুলিশ কাঁটাতার দিয়ে পথ আটকে রেখেছে।

সংবাদমাধ্যমকে তিনি বলেন “মনে হচ্ছে প্রশাসন কিছু আড়াল করার চেষ্টা করছে। আমাকে থামানোর অন্য কোনো কারণ থাকতে পারে না। তোপা পীর গ্রামের মহিলারাও নিরাপত্তা বাহিনী দ্বারা হয়রানির শিকার হয়েছে”।

পরিবারগুলির সাথে দেখা করার অনুমতি না দেওয়া পর্যন্ত ওই গ্রাম থেকে  পাঁচ কিলোমিটার দূরে একটি রাস্তার ধারে তিনি অবস্থান নেন।

একদিন আগেই বিজেপি নেতাদের নিহতদের পরিবারের সাথে দেখা করার অনুমতি দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ন্যাশনাল কনফারেন্স নেতা এবং বিজেপি নেতা রবিন্দর রায়নাকে অনুমতি দেওয়া হয়েছে কিন্তু আমাদের নয়। কেন? আমাদের বলা হয়েছে কিছু হুমকি আছে। আমি মনে করি প্রকৃতপক্ষে সবচেয়ে বড় হুমকি হল এই লোকেরা যারা আমাদের বাধা দিচ্ছে।

এর আগে মোহাম্মদ শওকত (২২), নিরাপদ হুসেন (৪৫) এও শাবির আহমাদ (৩২) নামে তিন তরুণকে পুঞ্চ জেলার পাহাড়ি টোপা পির গ্রাম থেকে আটক করে সেনাবাহিনী।  পরে নিরাপত্তা বাহিনীর হেফাজতে তারা মারা যায় বলে অভিযোগ করেছে পরিবারগুলো। নিহতদের পরিবারের অভিযোগ, মোট আটজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে তিন জন মারা গেছে। বাকী পাঁচজনকে রাজৌরির একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত তিনজনই গুজ্জর নামে  একটি উপজাতীয সম্প্রদায়ের  সদস্য। এ ব্যাপারে ভারতীয় সেনাবাহিনী তদন্ত চলছে বলে জানিয়েছে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories