Tuesday, March 10, 2026
30.7 C
Kolkata

গোবিন্দগঞ্জে গাঁজার গাছ সহ ১ মহিলা আটক:

মো: সাগর ইসলাম, রিপোর্টার,এনবিটিভি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের হঠাৎ পাড়া গ্রাম থেকে গাঁজার গাছ সহ জমিলা বেগম (৪০) নামে ১ মহিলাকে আটক করেছে পুলিশ।

গোবিন্দগঞ্জ থেকে বেশ কয়েকজন সাংবাদিক গত ২৪ জুন বিকেলে ওই ইউনিয়নে পেশাগত দায়িত্ব পালনে গেলে স্থানীয় লোকজন গাঁজার গাছ সর্ম্পকে সাংবাদিকদের অবহিত করে বলেন এলাকার যুব সমাজকে গাঁজা সেবন থেকে বাঁচান। পরে গোপনে ২ সাংবাদিককে ওই বাড়ীতে পাঠিয়ে গাঁজার গাছ সম্পর্কে নিশ্চিত হওয়ার পর থানার চৌকস পুলিশ অফিসার শওকত জামান কে মুঠোফোনে বিষয়টি জানানো হয়। ফোন পেয়ে তাৎক্ষনিক তিনি ওই এলাকায় চলে আসেন এবং সাংবাদিকদের সাথে নিয়ে ওই বাড়ীতে যেয়ে আগিনার ভিতর লাগানো গাঁজার গাছ উদ্ধার সহ মহিলা আটক করেন। এর ঘন্টা খানেক পর থানার এসআই তনয়, এএসআই মুশফিক ঘটনার স্থলে পৌঁছেন। সেখান থেকে ওই মহিলা সহ শালমারা রেলষ্টেশনে পায়ে হেটে আসেন পুলিশ কর্মকর্তারা। এতক্ষণে থানা থেকে আর এক পুলিশ কর্মকর্তা এএসআই ইসমাইল হোসেন থানার পিকআপ ভ্যান সহ ষ্টেশনে পৌঁছে আটক মহিলা সহ গাঁজার গাছ নিয়ে থানায় আসেন। মহিলা আটক হলেও তার স্বামী পেশাদার গাঁজা ব্যবসায়ী ওই গ্রামের নিদানু শেখের ছেলে মোনারুল পালিয়ে যান।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, পলাতক মোনারুলের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি মাদক মামলা বিচারাধীন আছে।
এ ব্যাপারে তাদের স্বামী স্ত্রীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Hot this week

‘অমৃত ভারত’ প্রকল্পে বদলে গেল হুগলির শেওড়াফুলি স্টেশন, জীবিকা হারিয়ে বিপাকে অটোচালক ও যাত্রীরা!

হুগলির শেওড়াফুলি রেলস্টেশনকে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়...

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকতে দিল্লি আদালতের অনুমতি, ১০ দিনের অন্তর্বর্তী জামিন শারজিল ইমামের!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র...

হোলির শুভেচ্ছা জানাতেই বিতর্ক, ব্রাহ্মণ পরিবারের হাতে দলিত যুবকের মৃত্যু যোগী রাজ্যে

উত্তরপ্রদেশে লখনউয়ে ৪ঠা মার্চ হোলির দিনে এক দলিত যুবকের...

ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগে মুর্শিদাবাদের জলঙ্গি বিডিও-র কাছে স্মারকলিপি জমা দিল সিপিআই(এম)!

মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকে ভোটার তালিকা সংশোধন নিয়ে নতুন করে...

ফের আনন্দপুরের শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড!Wow Momo-এর পর এবার Mio Amore-এর কারখানায় আগুন

কলকাতার আনন্দপুর এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার সন্ধ্যায়...

Topics

‘অমৃত ভারত’ প্রকল্পে বদলে গেল হুগলির শেওড়াফুলি স্টেশন, জীবিকা হারিয়ে বিপাকে অটোচালক ও যাত্রীরা!

হুগলির শেওড়াফুলি রেলস্টেশনকে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়...

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকতে দিল্লি আদালতের অনুমতি, ১০ দিনের অন্তর্বর্তী জামিন শারজিল ইমামের!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র...

ফের আনন্দপুরের শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড!Wow Momo-এর পর এবার Mio Amore-এর কারখানায় আগুন

কলকাতার আনন্দপুর এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার সন্ধ্যায়...

খামেনি হত্যাকাণ্ডে মোদি সরকারের নীরবতা,দেশের কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন বিতর্ক!

সম্প্রীতি ইরানের যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে...

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

Related Articles

Popular Categories