Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

চিকিৎসার গাফিলতিতে হাসপাতালে শিশু মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য

হাসপাতালে এক সদ্যজাত শিশুসন্তানের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ চিকিৎসার গাফিলতিতে এমন ঘটনা ঘটছে।ঘটনাটি ঘটেছে সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং মহকুমা হাসপাতালে।আর এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বরে।

জানাগেছে প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের পাঠানখালি গ্রামের দম্পতি অভিজিত রাণা ও বন্দনা (জানা) রাণা ।২১ ফেব্রুয়ারী প্রসব যন্ত্রণা নিয়ে গৃহবধু বন্দনা জানা (রাণা) গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়।অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। ক্যানিং মহকুমা হাসপাতালে ওই দিন বিকাল নাগাদ এক পুত্র সন্তানের জন্মদেয় ওই প্রসূতি মা। সদ্যোজাত শিশুপুত্র অপুষ্টি হওয়ার কারণে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে বলে চিকিৎসকরা জানায়।

এরপর সদ্যোজাত সন্তান কে আইসিইউ রুমে স্থানান্তরিত করা হয়। শিশুটি তখনও সুস্থ ছিল বলে দাবী তার পরিবার পরিজনেদের।অভিযোগ সোমবার সকালে শিশুটিকে তার পরিবারের লোকজন দেখতে গিয়ে তাদের নজরে পড়ে শিশুর মুখ থেকে অক্সিজেন খুলে রাখা হয়েছে।কর্তব্যরত নার্স কে ডেকে অক্সিজেন লাগানোর কথা বলেন প্রসুতি শাশুড়ী বাসন্তী রাণা

বাসন্তী দেবীর অভিযোগ সেই সময় কর্তব্যরত নার্স তাকে বলেন ‘তুমি গিয়ে লাগাও,না হলে হাসপাতাল থেকে বেরিয়ে যাও।’পরে সকাল সাড়ে আটটা নাগাদ হাসপাতাল থেকে জানায় শিশুটির মৃত্যু হয়েছে|

বাসন্তী দেবীর আরো অভিযোগ কর্তব্যরত নার্সের গাফিলতিতে শিশুর মৃত্যু হয়েছে।কলকাতায় স্থানান্তরিত করলে শিশুটি বেঁচে যেত।এবিষয়ে মৃত শিশুর ঠাকুমা বাসন্তী রাণা কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে কর্তব্যরত নার্সের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ক্যানিং মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories