Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

উদ্বোধনের অপেক্ষায় ৬ কোটি টাকায় নির্মিত আলিয়ার স্টাডি সেন্টারের সাতুলিয়া শাখা

ভাঙড়ের সাতুলিয়াতে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হল আলিয়া স্টাডি সেন্টারের নতুন ভবন। আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে ভবনটি। উপকৃত হবেন ভাঙড় এলাকার মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা।

স্টাডি সেন্টারটি ৫ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। অর্থ যুগিয়েছে মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তর। চারতলা বিশিষ্ট নতুন ভবনটিতে রয়েছে ২৫ টি হল। নব নির্মিত ভবনের পোশাকি নাম ‘অ্যানেক্স বিল্ডিং’। এখানে একই সঙ্গে প্রায় সাড়ে তিন হাজার ছাত্র-ছাত্রী পাঠ নিতে পারবে। আগে এই সংখ্যা ছিল দেড় হাজার।

জানা গেছে নতুন ভবন তৈরির কাজ শুরু হয় ২০১৮ সালে। প্রায় ৩ বছর পর ২০২০ সালে কাজ সম্পন্ন হয়। তবে এখনও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি। খুব শ্রীঘ্রই আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে, এমনটাই জানালেন সাতুলিয়া স্টাডি সেন্টারের শিক্ষক আব্দুল মোমেন সাহেব।

তবে কামিলেল জন্য আলাদা করে শিক্ষক নিয়োগ দেওয়া হয় নি। ফাজিলের শিক্ষক দিয়েই আপাতত পঠণপাঠণ চলছে। শিক্ষক নিয়োগের জন্য চেষ্টা চলছে বলে জানা গেছে। বর্তমানে ৭ জন শিক্ষক ও প্রায় ১২৫ জন পড়ুয়া পাঠ নিচ্ছে।

এখানে সাম্মানিক থিয়োলজি বিষয়ে পড়ার সুযোগ থাকছে। ভবিষ্যতে আরও অন্যান্য বিষয় নিয়ে পড়ানোর চেষ্টা চলছে বলে জানা গেছে। ফলে ভাঙড়ের মাদ্রাসা পড়ুয়ারা ঘরের কাছ থেকেই পছন্দের বিষয় নিয়ে পড়তে পারবে। আর দূরে যেতে হবে না, তাই বিশেষভাবে খুশি মেয়েরা বা তার অভিভাবকরা।

ভাঙড় মহাবিদ্যালয়ের পর ভাঙড় পেল আলিয়া ইউনিভার্সিটির স্টাডি সেন্টার। শিক্ষা ক্ষেত্রে ‘অশান্ত’ ভাঙড়ের গায়ে যুক্ত হল নতুন পালক। পরবর্তীতে তাহলে কোন দিকে এগোবে ভাঙড়? রাজনৈতিক দ্বন্দ্ব সরিয়ে, অপবাদ ঘুচিয়ে, তাহলে সুনাম ফিরবে শিক্ষা প্রতিষ্ঠানের দৌলতে? তেমনটাই কিন্তু প্রত্যাশা করছেন বিশিষ্ট জনেরা।

স্টাডি সেন্টারের সুপার শেখ গোলাম মঈনুদ্দিন বলেন, “২০১৫ সাল থেকে আমরা স্টাডি সেন্টারের দাবী জানিয়ে আসছিলাম।

অবশেষে আমরা তা পেয়েছি।অল্প দিনের মধ্যেই ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। যারা দূরত্ব অথবা দারীদ্রতার কারণে পড়াশুনা করতে পারছিলেন না, তাদের পড়াশোনা সুনিশ্চিত করবে সাতুলিয়া স্টাডি সেন্টার।”

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories