Wednesday, October 21, 2026
25 C
Kolkata

জখম মন্ত্রী জাকিরের অবস্থা স্থিতিশীল, হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে যাওার পথে বোমা হামরার শিকার হওয়া রাজ্যের শ্রমমন্ত্রী জাকির হোসেনের অবস্থা এখন স্থিতিশীল। কলকাতার এসএসকেএম  হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তার অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে বলে জানা চিকিৎসকরা। তাকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনকর প্রমুখ। রেল চত্বরে রাজ্যের মন্ত্রীর উপর হামলার দায় রেল দফতরের বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে পরিকল্পিত চক্রান্ত বলেও অভিহিত করেন তিনি। সেই সঙ্গে রেলের গাফিলতিকে নিশানা করে মমতা রেলকে পদক্ষেপ নেওয়অর দাবিতে সরব হন। তবে কীভাবে রাজ্যের একজন মন্ত্রীর উপর এই হামলা হল তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী সিআইডি তদন্তের নির্দেশ দেন। তার ভিত্তিতে বৃহস্পতিবার রাজ্য সিআইডির এক ফরেন্সিক প্রতিনিধি দল নিমতিতায় পৌঁছায়। তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেকছেন। ছড়িয়ে ছিটিয়ে থাকা বোমার টুকরো পরীক্ষা করে দেখেন তারা।

অন্যদিকে এসএসকেম সূত্রে জানা গেছে জখম মন্ত্রী ও তাঁর এক সঙ্গীকে এসএসকেএম-এর ট্রমা কেয়ার সেন্টারে রাখা হয়েছে।

এদিন মন্ত্রী জাকিরের অস্ত্রোপচার হয় এসএসকেএম হাসপাতালে। এ প্রসঙ্গে ট্রমা সেন্টারের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, অপারেশনে যাওয়ার আগে জাকিরের সঙ্গে আমার কথা হয়েছে। এখনও অস্ত্রোপচার শেষ হয়নি। ওঁর স্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছে। আরও ১০ জন জখম রোগী এখানে ভর্তি আছেন। তিন চার জনের হাত ও পা উড়ে গিয়েছে। একজনের মুখ ঝলসে গিয়েছে। আরও ৪ জন জখম রোগীকে নিয়ে আসা হচ্ছে এসএসকেএম-এ। প্রায় ২৬ জনের মতো আহত হয়েছে।

সেই সঙ্গে জখম ব্যক্তিদের ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যের স্বাস্থ্য সচিবকে বলে দিয়েছেন যাদের ক্ষতি হয়েছে তাঁদের হাত পা কৃত্রিম ভাবে তৈরি করে দেদেবে রাজ্য সরকার। আর ক্ষতিগ্রস্তদের পরিবার পিচু ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। যাদের অল্প ক্ষতি হয়েছে তাদের ১ লক্ষ টাকা দেওয়া হবে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories