Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

ডিজেল ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এসডিপিআই এর বিক্ষোভ প্রদর্শন

এনবি টিভি , মুর্শিদাবাদ :দিনের পর দিন বেড়েই চলছে পেট্রল, ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম কম হলেও ভারতে মূল্যবৃদ্ধি একবারে উর্ধমুখী। মুম্বাইয়ের মতো শহরে পেট্রোলের দাম ১০০ ছুঁইছুই। ডিজেল ও পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলি।
পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে এসডিপিআই। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ও সুতি থানার সাজুরমোর এলাকায় এসডিপিআই এর কর্মীদের বিক্ষোভ কর্মসূচি লক্ষ্য করা যায় ।
দেশব্যাপী কোভিড ১৯ পরিস্থিতিতেও ডিজেল পেট্রোলের মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা জানানো হয়। এই দিনের বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন এসডিপিআই এর প্রাক্তন জেলা সভাপতি আব্দুর রউফ সাহেব, জেলা সম্পাদক মোঃ রাকিম সেখ এবং সুতি বিধানসভার সভাপতি এসএম সেম্ফুল সহ অন্যান্য নেতৃত্ব।এসডিপিআই এর নেতাদের অভিযোগ কার স্বার্থে কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি করে যাচ্ছে । আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকলেও করোনা পরিস্থিতিতে ভারতে এতো বেশি কেন? কেন্দ্র সরকারের কাছে অবিলম্বে কমপক্ষে ডিজেল ৫০ টাকা ও পেট্রোল ৬০ টাকা করার দাবি জানান ।এসডিপিআই এর নেতারা আরো জানান যে করোনা পারিস্থিতির কারণে আমরা আন্দোলন করতে পারছিনা কিন্তু সরকার আমাদের দাবি না মানলে পরবর্তী সময়ে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য থাকবো বলে হুঁশিয়ারি দেন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories