Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

ত্রিপুরাতেও বাঙালি আন্দোলন, জনসভায় সুর চড়াল হল ৩০ হাজার মানুষ

ত্রিপুরাতেও ছড়িয়ে পড়ছে বাংলাপক্ষে বাঙালি আন্দোলন। তাঁদের জনসভায় হাজির হল ৩০ হাজার মানুষ। সেখান থেকেই ত্রিপুরায় বাঙালি বাঁচাওয়ের মাধ্যমে আন্দোলনের ডাক দিল বাংলাপক্ষ।

জনসভায় কৌশিক মাইতি বলেন , ‘ত্রিপুরায় বাঙালি উদ্বাস্তু হচ্ছে, উৎখাত করা হচ্ছে। আশ্রয় শিবিরে আছে অনেকে। বাঙালি বিরোধী ব্রু চুক্তির বিরুদ্ধে লড়াই চলছে। গত ২১ নভেম্বর বাঙালির আন্দোলনে ত্রিপুরা স্টেট রাইফেলস গুলি চালিয়েছে, শ্রীকান্ত দাস শহীদ হয়েছেন। পা কাটা গিয়েছে হরেকৃষ্ণ দাসের। বাঙালি দলমত, ধর্ম নির্বিশেষে একসাথে লড়ছে, লড়বেও। ২০১৯ সালের ১০ ডিসেম্বর ৫০০ বাঙালি ঘর ছাড়া হওয়ার পর কাঞ্চনপুর নাগরিক সুরক্ষা মঞ্চের নেতৃত্বে লড়ছে। আমরা বাংলা পক্ষ একসাথে লড়ছি। শ্রীকান্ত দাস মারা যাওয়ার পর বাংলা পক্ষ হলদিয়ায় বিরাট মিছিল করেছে, কলকাতায় ত্রিপুরা ভবন অভিযান করেছে। আমাদের দাবী বাঙালিকে বাংলাদেশী বলা যাবে না বাঙালিকে মারা যাবে না ত্রিপুরা, বাংলা, আসাম সব বাঙালি এক হচ্ছে। আগামী দিনে তা আরও শক্তিশালী হবে।’।

প্রসঙ্গত ত্রিপুরার কাঞ্চনপুরে বাঙালির উপর গুলি চালিয়ে হত্যা ও আহত করার বিরুদ্ধে বাংলা পক্ষর ৭ জেলার সহযোদ্ধারা একটি প্রতিবাদী মিছিল ও সমাবেশ করেছিল হলদিয়ায়। মিছিল থেকে আওয়াজ উঠেছিল যে, ত্রিপুরার বাঙালি আর একা নেই, ভারতে বাঙালির জাতীয় সংগঠন বাংলা পক্ষর নেতৃত্বে সমগ্র বাঙালি জাতি, বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালি ত্রিপুরার বাঙালির পাশে আছে, বাঙালি ভাইয়ের খুনীর শাস্তি চাইবে।

এই মিছিল মঞ্জুশ্রী মোড় থেকে শুরু করে সমগ্র হলদিয়া শহর কেন্দ্র বাঙালি জাতীয়তাবাদী স্লোগানে মুখরিত করে দুর্গাচকে জ্বালাময়ী সভার মাধ্যমে শেষ হয় বিপুল জন সমাগমের মাঝে। বাংলা তথা ত্রিপুরার বাঙালির মাটিতে বহিরাগত আস্তানা গড়ার বিরুদ্ধে বাংলা পক্ষর জোরদার প্রচার ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে।

ত্রিপুরায় ব্রু-রিয়াং শরণার্থীদের পুণর্বাসন দেওয়া নিয়ে প্রতিবাদ নিয়ে গুলি চালায় পুলিশ। মারা যায় এক যুবক। চলতি বছরের জানুয়ারি মাসে ত্রিপুরা রাজ্যে তাঁদের পাকাপাকিভাবে বসবাসের ব্যবস্থা করে কেন্দ্র। নয়া চুক্তি অনুসারে তারা ত্রিপুরার ভোটার হয়ে গিয়েছে। বিপুল পরিমাণ আর্থিক প্যাকেজও ঘোষণা করা হয়। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তুলেছিল কাঞ্চনপুরের বাঙালিরা। শুরু হয় আন্দোলন।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories