Sunday, March 8, 2026
23.3 C
Kolkata

দেশে কিছুটা বাড়ল সংক্রমণ, আক্রান্ত আরও ১৮ হাজারের বেশি

দেশে ফের কিছুটা বাড়ল করোনা সংক্রমণ। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে শুক্রবার সকাল ৯ টা অবধি দেশে করোনা আক্রান্ত হলেন ১৮ হাজার ৮৫৫ জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১৬৩ জনের।

নতুন করে আক্রান্ত ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা দাঁড়াল ১ কোটি ৭ লক্ষ ২০ হাজার ৪৮ জন। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ৭১ হাজার ৬৮৬ জন। করোনা আক্রান্ত হওয়ার পরেও সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৩ লক্ষ ৯৪ হাজার ৩৫২ জন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ১০ জনের।

আরও পড়ুন – টাওয়ার গোষ্ঠীর সঙ্গে চুক্তির জের, জাদুকর পি সি সরকারের বাড়িতে তল্লাশি সিবিআইয়ের

অন্যদিকে কেরল ও মহারাষ্ট্রে এখনও ৪০ হাজারেরও বেশি অ্যাক্টিভ কেস রয়েছে। এরই প্রেক্ষিতে এখনও লকডাউন নিষেধাজ্ঞা থেকে বের হতে চাইছে না মহারাষ্ট্র সরকার। শুক্রবার এক বিবৃতি জারি করে উদ্ধভ ঠাকরে সরকার জানিয়েছে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত লকডাউন নিষেধাজ্ঞা জারি থাকবে রাজ্য জুড়ে।

মহারাষ্ট্র সরকার জানিয়েছে করোনা সংক্রমণ ঠেকাতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় কুমার জানিয়েছেন গোটা রাজ্যেই লকডাউন নিষেধাজ্ঞা জারি থাকবে।

একটি সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন জানান, ব্রিটেনে যে করোনা স্ট্রেন পাওয়া গিয়েছিল ভারতে সেই স্ট্রেনের প্রকোপ কম। এখনও পর্যন্ত এই স্ট্রেন মাত্র ১৫৩ জনের শরীরে পাওয়া গিয়েছে। এছাড়া করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যাও দেশে ক্রমবর্ধমান।

অন্যদিকে নোভাভ্যাক্স করোনা ভ্যাকসিনের ছোট্ট ঘরোয়া ট্রায়ালের জন্য ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেলের (DCGI)-এর কাছে অনুমতি চেয়েছে বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (SII)। সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা আদার পুনাওয়ালা শুক্রবার এই কথা জানিয়েছেন। প্রসঙ্গত, নোভাভ্যাক্স ব্রিটেনের পরীক্ষায় ইতিমধ্যেই ৮৯.৩% কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories