Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

ইংল্যান্ড সিরিজের আগে প্রথম দফার করোনা পরীক্ষায় উত্তীর্ণ ভারতীয় ক্রিকেটাররা

লকডাউন পরবর্তী সময় দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটসূচি। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের ভারত সফর ঘিরে বাড়তি সতর্ক ভারতীয় ক্রিকেট বোর্ড। পাছে কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে। আর সেই লক্ষ্যে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের পর ভারতীয় ক্রিকেটারদের প্রথম পর্বের আরটি-পিসিআর টেস্ট হল বৃহস্পতিবার। আর প্রথম রাউন্ডের করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবেন বিরাট কোহলিরা। তার আগে আরও দু’বার আরটি-পিসিআর পরীক্ষা হবে প্রত্যেক ক্রিকেটারের। সেই দু’টি পরীক্ষার রিপোর্ট নেগেটিভ থাকলে তবেই অনুশীলনের নামার অনুমতি পাবেন ক্রিকেটাররা। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে চিপকে রুটদের বিরুদ্ধে লকডাউন পরবর্তী সময় প্রথমবার ঘরের মাঠে টেস্ট সিরিজে অভিযান শুরু করছে ভারতীয় দল। ইতিমধ্যেই সেই টেস্ট খেলতে সেখানে পৌঁছে গিয়েছে টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররা। দ্বীপরাষ্ট্রে টেস্ট সিরিজ জিতে ভারতে পৌঁছে গিয়েছেন ইংল্যান্ড ক্রিকেটাররাও। চেন্নাইয়ের লীলা প্যালেস হোটেলে আপাতত নিভৃতবাসে ক্রিকেটাররা।

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে পিটিআই’কে উদ্ধৃত করে জানানো হয়েছে, ‘কঠোর কোয়ারেন্টাইন পিরিয়ডে আইপিএলের জৈব নিরাপত্তা বেষ্টনীতে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর ব্যবহার করা হয়েছিল এখানেও তেমন প্রোসিডিওরই মেনে চলা হচ্ছে। ইতিমধ্যেই ক্রিকেটেরদের প্রথম দফার আরটি-পিসিআর সম্পন্ন হয়েছে। অনুশীলন শুরু করার আগে আরও দু’দফায় এই পরীক্ষা হবে। এই মুহূর্তে ক্রিকেটারদের নিজ নিজ হোটেলরুমের বাইরে বেরনোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি রয়েছে।’ জানা গিয়েছে দলের দুই স্ট্রেংথ এবং কন্ডিশনিং এক্সপার্ট নিক ওয়েব এবং সোহম দেসাই’য়ের অধীনে হোটেলরুমেই শারীরীক কসরত করছেন ভারতীয় ক্রিকেটাররা।

পরিবারের সঙ্গে চেন্নাইয়ে টিম হোটেলে দলের সঙ্গে যোগ দিয়েছেন সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে, ওপেনার রোহিত শর্মা, উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সোশ্যাল মিডিয়া পোস্টে অনুরাগীদের সে সম্পর্কে জ্ঞাত করেছেন ক্রিকেটাররা। হার্দিক পান্ডিয়া যেমন চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে খুদে পুত্রসন্তান অগস্ত্যকে কোলে নিয়ে বিমানের ভিতরে তোলা একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘অগস্ত্যর প্রথম বিমানে চড়ার অভিজ্ঞতা।’

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories