Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

পপুলার ফ্রন্টের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ধূলিয়ানে বিক্ষোভ প্রদর্শন

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে সারা ভারতবর্ষে বিভিন্ন সামাজিক সংগঠন রূপে কাজ করতে দেখা যায়। পাশাপাশি বিজেপি সরকারের জনবিরোধী নীতি ও আরএসএস এর ফ্যাসিবাদী কার্যকলাপের সমলোচনা করতে দেখা যায়। ঠিক এই কারণে বিজেপি শাসিত রাজ্য গুলোতে পপুলার ফ্রন্টের বিরুদ্ধে নানান অভিযোগ তোলা হয়। বিভিন্ন সময় পপুলার ফ্রন্টের নেতা ও অফিস গুলিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা লক্ষ্য করা যায়। গতকয়েকদিন আগে উত্তরপ্রদেশে আনসাদ ও ফিরোজ নামে পপুলার ফ্রন্টের দুইজন সদস্যকে গ্রেফতার করে ইউপি পুলিশ। পুলিশের দাবি এরা উত্তরপ্রদেশে নাশকতার ছক কষেছিল। পুলিশের দাবিকে নস্যাত করে পপুলার ফ্রন্টের সদস্যকে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন পপুলার ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃত্ব।

অবিলম্বে পপুলার ফ্রন্টের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, পপুলার ফ্রন্টের নেতাদের পুলিশি হয়রানি বন্ধ ও অনৈতিকভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গুলির পপুলার ফ্রন্টের অফিসে হানার প্রতিবাদ জানিয়ে আজ ও আগামীকাল দেশজুড়ে সংগঠনটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শনের ডাক দেওয়া হয়েছে। তারই অংশ হিসাবে মুর্শিদাবাদের ডাকবাংলা মোড়ে আজ একটি বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচী লক্ষ্য করা যায়। আজকের প্রতিবাদ সভা উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্টের ধুলিয়ান মহকুমা সম্পাদক ইউসুফ আলী , সুতি ২ ব্লক সভাপতি মহম্মদ রাকিম সেখ, আফফান আলি সফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories