Wednesday, March 11, 2026
32.2 C
Kolkata

বাতিল হল সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা

এনবিটিভি ডেস্ক: এবছরের দশম শ্রেণি ও দ্বাদশ শ্রেণির স্থগিত পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই। ১ থেকে ১৫ জুলাই এই স্থগিত পরীক্ষা হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা সিবিএসই-র পক্ষে জানিয়েছেন, দিল্লি, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এখনই এই পরীক্ষা নিতে পারবে না। করোনা পরিস্থিতি পরীক্ষার পক্ষে অনুকূল হলেই পরীক্ষার্থীরা চাইলে দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিতে পারবে। যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তাদেরই পরীক্ষা নেওয়া হবে।

২৩ জুন সলিসিটর জেনারেল বিচারপতি এ এম খানউইলকরের বেঞ্চে জানিয়েছিলেন, সরকার এবং বোর্ড ছাত্রছাত্রীদের উদ্বেগের কথা অবহিত রয়েছে।

আইসিএসই-র আইনজীবী জয়দীপ গুপ্তা আদালতে জানিয়েছেন, সিবিএসই-র সিদ্ধান্তের সঙ্গে তাঁরা একমত। পরীক্ষা বাতিল হবে, সেইমতো বিজ্ঞপ্তি জারি হবে। করোনা মহামারীর মধ্যে আইসিএসই-র পরীক্ষা নিয়েও আলাদা একটি আবেদন শুনছে শীর্ষ আদালত। আবেদনে পরীক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করা হয়েছে।

Hot this week

হায়দরাবাদে কাজ করতে গিয়ে মৃত্যু, মালদায় ফিরল পরিযায়ী শ্রমিকের মৃতদেহ

মালদহ জেলার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বাগিচাপুর...

শিডিউল না দেখিয়ে কাজ করায় স্থানীয় বাসিন্দাদের চাপে বন্ধ রাস্তা নির্মাণের কাজ! ‘সিপিএম-এর ষড়যন্ত্র’ দাবি তৃণমূলের

কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাটের বেহাল দশায় নাজেহাল এলাকাবাসীরা।...

প্রচারে নেমে কিশোরদের কাছে গিয়ে সাম্প্রদায়িক মন্তব্য করলেন বিজেপি নেতা সুরাজ কুমার সিং, তুঙ্গে বিতর্ক

পশ্চিমবঙ্গে আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ...

Topics

হায়দরাবাদে কাজ করতে গিয়ে মৃত্যু, মালদায় ফিরল পরিযায়ী শ্রমিকের মৃতদেহ

মালদহ জেলার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বাগিচাপুর...

শিডিউল না দেখিয়ে কাজ করায় স্থানীয় বাসিন্দাদের চাপে বন্ধ রাস্তা নির্মাণের কাজ! ‘সিপিএম-এর ষড়যন্ত্র’ দাবি তৃণমূলের

কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাটের বেহাল দশায় নাজেহাল এলাকাবাসীরা।...

জ্বালানি সংকটের মাঝে বাংলাদেশের জন্য ভারত থেকে গেল ৫ হাজার টন ডিজেল, ছ’মাসে লক্ষ্য ৯০ হাজার টন!

বাংলাদেশে জ্বালানি সরবরাহ বাড়াতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল...

“আমরা আছি বলেই আপনারা নিরাপদ ”—মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য ঘিরে রাজ্যের রাজনীতিতে...

Related Articles

Popular Categories