Saturday, September 5, 2026
28 C
Kolkata

পৌরসভা এলাকার শিশু শিক্ষা কেন্দ্রগুলির শিক্ষক-শিক্ষিকাদের মিলছে না বেতন, কবে সহায় হবে সরকার?

পৌরসভা এলাকার শিশু শিক্ষা কেন্দ্রগুলিতে কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও স্কুলের অন্যান্য কর্মচারীরা দীর্ঘদিন ধরে আর্থিক অনিশ্চয়তার মধ্যে কাজ করছেন। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং মানসিক বিকাশে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতোই নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে দায়িত্ব পালন করেন।

তবে অভিযোগ উঠেছে, বিগত ১৫ বছর ধরে স্কুল শিক্ষক শিক্ষিকারা খুব অল্প পারিশ্রমিক পাচ্ছেন এবং সেটিও নিয়মিত হাতে পৌঁছায় না। কখনও দুই মাস, কখনও তিন বা চার মাস পর বেতন মেলে। জানা গেছে, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে শেষবারের মতো তাঁরা বেতন পেয়েছেন। তারপর থেকে অনেকেই প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত। অবসর নেওয়া সহায়িকাদের অবস্থাও সুখকর নয়। তাঁরা অবসরকালীন কোনো আর্থিক সুবিধা পাননি বলে জানা গেছে। অন্যদিকে পঞ্চায়েত এলাকার সহায়করা নিয়মিত বেতন পাচ্ছেন। ফলে পৌরসভা এলাকার কর্মীরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি উঠেছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories