Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

শিক্ষকের অভাবে প্যারাটিচার শেষ ভরসা! অতসী স্মৃতি হাইস্কুলে একই ঘরে ক্লাস চলছে একাধিক শ্রেণীর পড়ুয়াদের

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা পৌর এলাকার ঠাকুরবাড়ি অতসী স্মৃতি হাইস্কুলে শিক্ষক ঘাটতির কারণে শিক্ষাব্যবস্থা গভীর সংকটে পড়েছে। নিয়ম অনুযায়ী এই বিদ্যালয়ে ১৭ জন শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে প্রধান শিক্ষকসহ হাতে গোনা কয়েকজনই দায়িত্ব সামলাচ্ছেন। স্থায়ী শিক্ষক রয়েছেন মাত্র ছয়জন এবং সঙ্গে আছেন দু’জন প্যারাটিচার। অথচ মাধ্যমিক স্তর পর্যন্ত প্রায় ৬৬০ জন ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে।

পরিস্থিতি আরও জটিল হয়েছে পরীক্ষার মরশুমে। স্থায়ী শিক্ষকদের বেশ কয়েকজনকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দায়িত্বে অন্য স্কুলে পাঠানো হয়েছে। কেউ ব্যক্তিগত কারণে ছুটিতে থাকায় এখন অল্প কয়েকজন শিক্ষক দিয়েই পুরো বিদ্যালয় চালাতে হচ্ছে। ফলে একই কক্ষে দুই শ্রেণির পড়ুয়াদের বসিয়ে পাঠদান করা হচ্ছে। এতে পড়াশোনার মান স্বাভাবিকভাবে ব্যাহত হচ্ছে।

বিশেষ করে অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস ও ভূগোলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত পাঠ দেওয়া সম্ভব হচ্ছে না। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের টিফিনের পর মিড ডে মিল খাইয়ে আগেভাগেই ছুটি দিতে হচ্ছে। এতে অভিভাবকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশাসনিক নির্দেশ মেনেই শিক্ষক পাঠাতে হয়েছে। দ্রুত নতুন শিক্ষক নিয়োগ না হলে পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories