Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

বাবরি মসজিদ ধ্বংসের পর দাঙ্গা : তিন দশক বাদে কর্নাটকে গ্রেপ্তার একজন

৩১ বছর পর বাবরি মসজিদ ধ্বংস ও দাঙ্গার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কর্ণাটক পুলিশ।

সোমবার (১ জানুয়ারি)  হুবলি জেলা থেকে পুজারি(৫১) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এই ব্যক্তি মসজিদ ধ্বংস ও দাঙ্গায় জড়িত ছিলেন সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা রেনুকা সুকুমার 

তাকে সোমবার আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় অভিযুক্ত পূজারির বয়স ছিল ২০ বছর।

এদিকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষমতাসীন কংগ্রেস সরকারের সমালোচনা নেমেছে বিজেপি। তাদের অভিযোগ হিন্দুত্ববাদী কর্মীদের ‘সন্ত্রাসী’ হিসেবে তুলে ধরতে এই গ্রেপ্তার করা হয়েছে।

এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এদিনই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, ”দোষীদের সঙ্গে কী করা উচিত? তাদের খোলামেলা ভাবে ঘুরতে দেওয়াই কি ঠিক? আমরা পুলিশকে বলেছিলাম, পুরনো মামলাগুলির মীমাংসা করতে। ঘৃণার রাজনীতি আমরা করি না। পুলিশ আদালতের নির্দেশেই যা করার করেছে। নিরপরাধদের গ্রেপ্তার হতে হবে, এমন পদক্ষেপ আমরা কখনওই করি না।”

উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় ভাঙা হয়েছিল বাবরি মসজিদ। আর সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে শ্রীকান্তর বিরুদ্ধে। আর তা নিয়ে রামমন্দির উদ্বোধনের আগেই নয়া তরজা বিজেপি-কংগ্রেসের।

মসজিদ ধ্বংসের সঙ্গে জড়িত বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য ও শীর্ষ নেতা লাল কৃষ্ণ আদভানি, মুরালি মনোহর যোশী, সাবেক মন্ত্রী উমা ভারতী ও কল্যাণ সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories