Saturday, March 14, 2026
24.2 C
Kolkata

ভালোবেসে ধর্ম পরিবর্তন করে বিয়ে,অভিমান করে আত্মহত্যা।

 

হাবিবুর রহমান হাবিব
উপজেলা প্রতিনিধি এনবিটিভি

চট্টগ্রামের, সিতাকুন্ড উপজেলার, কুমিরা ইউপির, কাজী পাড়ার, সুস্মিতা জীবনের ইতি টানলেন।
ভালোবেসে ২০ বছর প্রেম করার পর খিস্ট্রান ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে বিয়ে। অত:পর আত্মহত্যার মধ্যদিয়ে ৩০ বছরের সম্পর্কের ইতি টানলেন সুস্মিতা। ঘটনাটি ঘটেছে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ের কাজীপাড়া এলাকায়।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুষ্মিতা।

কুমিরা কাজীপাড়া এলাকার কাসেম মেম্বারের বাড়ীর মোঃ সোহেলের স্ত্রী তিনি। সন্তান সম্ভবা এই গৃহবধূর আগামী ১৫ জুলাই সন্তান প্রসব করার তারিখ ছিল বলে জানিয়েছে তার মা স্বপ্না চৌধুরী।
ঘটনার বিবরণে জানা যায়, সুষ্মিতা তার বাবার বাড়ি যাওয়া নিয়ে স্বামী সোহেলের সাথে মনোমালিন্য হয়। এ নিয়ে অভিমান করে দুপুরের কোন এক সময় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
বিষয়টি স্বামী গোপন করে স্ত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার মৃত ঘোষণা করে।
সুস্মিতার বাড়ি রাউজান থানার জবাব মোল্লাপাড়া বলে জানা যায়।

এ ব্যাপারে সুস্মিতার মা স্বপ্না চৌধুরী বলেন, আমার মেয়ে স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করে নিজেই অন্যায় করেছে। সেক্ষেত্রে আমরা থানায় কোন মামলা দায়ের করব না।
বিষয়টি নিশ্চিত করে ৭নং কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ চৌধুরী বলেন, স্বামীর সাথে কথা কাটাকাটির ফলে ঐ মহিলা আত্মহত্যা করেছেন এবং তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের ঘরে ৬ বছর বয়সের একটা কন্যা সন্তান রয়েছে।
এ রির্পোট লিখা পর্যন্ত লাশ চমেক হাসপাতালের মর্গে ছিল।
এ বিষয়ে জানতে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখের সাথে মুঠোফোনে যোগাযোগ করেও বক্তব্যে পাওয়া সম্ভব হয়নি।

Hot this week

ঈদের আগে বহরমপুরে সম্প্রীতির ডাক, ইমাম সংগঠনের বিশেষ সভা

পবিত্র ঈদকে সামনে রেখে মুর্শিদাবাদে সম্প্রীতি ও ঐক্যের এক...

উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মঘাতী আলু চাষি

পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলায় আলু চাষিদের মধ্যে চরম...

জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাসভবনে ইরানের মাওলানা সাইয়েদ সাদিক হুসাইনী

ইরানের ঐতিহ্যবাহী শহর কোমের প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা সাইয়েদ...

নবান্নের কড়া সতর্কবার্তা সত্ত্বেও ডিএ দাবিতে ধর্মঘটে অনড় সরকারি কর্মচারীরা

রাজ্যের সরকারি কর্মচারী ও শিক্ষকদের একাধিক দাবিকে সামনে রেখে...

Topics

ঈদের আগে বহরমপুরে সম্প্রীতির ডাক, ইমাম সংগঠনের বিশেষ সভা

পবিত্র ঈদকে সামনে রেখে মুর্শিদাবাদে সম্প্রীতি ও ঐক্যের এক...

উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মঘাতী আলু চাষি

পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলায় আলু চাষিদের মধ্যে চরম...

নবান্নের কড়া সতর্কবার্তা সত্ত্বেও ডিএ দাবিতে ধর্মঘটে অনড় সরকারি কর্মচারীরা

রাজ্যের সরকারি কর্মচারী ও শিক্ষকদের একাধিক দাবিকে সামনে রেখে...

আলিয়া বিশ্ববিদ্যালয়ে কলকাতার তিনটি ক্যাম্পাসে ইফতার মজলিস

বৃহস্পতিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাস—নিউ টাউন, পার্ক সার্কাস ও...

ওবিসি-এ তালিকা থেকে মুসলিম নাম বাদ! রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিতর্ক

ফের পঞ্চনার শিকার রাজ্যে পিছিয়ে পরা অসহায় মানুষরা। সাম্প্রতিক...

Related Articles

Popular Categories