Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

মার্চের পর বাতিল ৫-১০-১০০ টাকার নোট ? বিজ্ঞপ্তি কেন্দ্রের

বেশ কয়েকদিন ধরেই সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়ে একটি খবর শিরোনামে উঠে এসেছে। তাতে জানা গিয়েছে ২০২১ সালের মার্চ মাসের পর থেকে বাতিল হয়ে যেতে পারে বাজার চলতি পাঁচ টাকা, ১০ টাকা ও ১০০ টাকার নোট। স্বাভাবিকভাবেই বেশ চিন্তায় সাধারণ মানুষ। কিন্তু আদৌও কি তাই ? কী বলছে কেন্দ্রের মোদী সরকার, কী বলছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।

নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বাধীন প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক টিম জানিয়ে দিয়েছে এই তথ্য সম্পূর্ণ ভুয়ো। এরকম কোনও পরিকল্পনা সরকারের নেই। মার্চ মাসের পরও সমান ভাবে গুরুত্ব দেওয়া হবে পাঁচ, ১০ ও ১০০ টাকার নোটকে।

তবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে পাঁচ, ১০ ও ১০০ টাকার পুরোনো নোট ধীরে ধীরে বাজার থেকে তুলে নেওয়া হবে। রিজার্ভ ব্যাংকের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার বি মহেশ জানান, পুরোনো নোটের সিরিজ, যা বাজারে রয়েছেতা তুলে নেওয়ার কাজ শুরু হয়েছে। তবে ইতিমধ্যেই বাজারে চলে এসেছে পর্যাপ্ত পরিমাণে পাঁচ, ১০ ও ১০০ টাকার নতুন নোট। তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

২০১৯ সালে ১০০ টাকার নতুন নোট বাজারে ছেড়েছিল রিজার্ভ ব্যাংক। তখন দেশের শীর্ষ ব্যাংক জানিয়েছিল নতুন নোট চালু হলেও, পুরোনো নোটকেও সমান গুরুত্ব দেওয়া হবে। কোনওভাবেই পুরোনো নোট বাতিলের রাস্তায় হাঁটতে চাইছে না কেন্দ্র। কারণ দেখা গিয়েছে নোট বাতিল করা হলে সাধারণ মানুষকে অত্যন্ত অসুবিধার মধ্যে পড়তে হয়।

তাই এবার পিআইবির তরফে এই খবরের সত্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়। সমীক্ষার পর জানিয়ে দেওয়া হয়েছে, নোট বাতিল করার কোনও সম্ভাবনা নেই। উল্লেখ্য ২০১৮ সালে ১০, ৫০, ১০০ ও ৫০০ টাকার নতুন নোট বাজারে ছেড়েছিল আরবিআি। চালু হয় ২০০ টাকার নোটও।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories