Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

যানজটের জেরে রবিবার সকালে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ল সুন্দরপুরে বাদশাহী সড়ক

জৈদুল সেখ, বড়ঞা : মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গত সুন্দরপুর ব্রিজের কাজ চলার জন্য যানজটের জেড়ে দীর্ঘক্ষন অবরুদ্ধ হয়ে পড়ল হলদিয়া ফারাক্কা বাদশাহী সড়ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সিন্দুরপুর ব্রীজ সংস্কারের কাজ চলছে। ব্রিজ সংস্কারের কাজের জন্য ওয়ান ওয়ে হয়ে রয়েছে ব্রিজ সংলগ্ন এলাকার বাদশাহী সড়ক। তারই জেরে যানজটের জন্য রবিবার সকালে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে বাদশাহী সড়ক।

যদিও পরবর্তীকালে বড়ঞা থানার পুলিশের হস্তক্ষেপে যানজট নিয়ন্ত্রণে আসে এবং বাদশাহী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে সকাল সকাল ঘণ্টাখানেকের এই যানজটের জন্য ব্যাপক ভোগান্তির শিকার সাধারণ মানুষ। অনেকেই সঠিক সময়ে নিজেদের গন্তব্যে পৌঁছাতে না পেরে প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন। বিশেষ করে অসুস্থ ব্যক্তিদের বহনকারী গাড়িগুলো আটকে যাওয়ায় ক্ষুব্ধ অনেকেই।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories