Saturday, March 14, 2026
35.2 C
Kolkata

লাদাখ ইস্যুতে কেন্দ্র সরকারের পাশে সবাই, জানালেন বিরোধীরা

এনবিটিভি ডেস্ক: চিনের সঙ্গে সংঘর্ষ নিয়ে ভার্চুয়াল সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী বিরোধীদের কাছে পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কোন অবস্থায় সংঘর্ষ হয়েছে, তা বিশদে বলেন। তাঁরা বলেন, সেনা সাহসের দৃষ্টান্তমূলক উদাহরণ রেখেছে। বৈঠকের শুরুতেই শহিদদের স্মৃতিতে নীরবতা পালন করেন সবাই।

সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, বৈঠকে সোনিয়া গান্ধি সাতটি প্রশ্ন করেন, কবে চিনা সৈন্য ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে? সরকার কি স্যাটেলাইটের ছবিতে তা জানতে পারেনি? গোয়েন্দা রিপোর্টে কি আগেই সতর্ক করা হয়নি? সোনিয়া বলেন, অনেক পরে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। এখনও সবাই অন্ধকারে।

তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, চিনকে টেলিকম, রেল এবং বিমান পরিবহম ক্ষেত্রে ঢুকতে দেওয়া উচিত হবে না। তাতে কিছু সমস্যা হলেও চিনকে ছাড় দেওয়া চলবে না। তাঁর মতে, সর্বদলীয় বৈঠছক ভালো পদক্ষেপ। দেশের কাছে বার্তা যাচ্চে যে দেশ এই সময়ে জওয়ানদের সঙ্গে এক।

তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির কে চন্দ্রশেখর রাও বলেন, কাশ্মীর এবং আত্মনির্ভর ভারতের সঙ্কল্প চিনকে বেসামাল করে দিয়েছে। সিপিআইয়ের ডি রাজা বলেন, আমেরিকা ভারতকে যে তাদের দিকে টেনে নেওয়ার চেষ্টা করছে, তা প্রতিহত করা উচিত। পঞ্চশীল নীতির ওপর জোর দিতে বলেন সিপিএমের সীতারাম ইয়েচুরি।

এনসিপির শরদ পাওয়ার বলেন, সেনারা অস্ত্রহাতে ছিল কিনা তা বড় প্রশ্ন নয়। তা আন্তর্জাতিক চুক্তির ওপর নির্ভরশীল। এনপিপি-র কনরাড সাংমা বলেছেন, উত্তরপূর্বে পরিকাঠামো নির্মাণের কাজ বন্ধ করা উচিত নয়। মায়নমার ও বাংলাদেশে চিনের মদতে কাজকর্ম উদ্বেজনক।

Hot this week

গ্যাসের টান পড়তেই দুশ্চিন্তায় আইআইটি খড়্গপুর, কাঠের উনুনে রান্না শুরু ছাত্রাবাসে

জ্বালানি সঙ্কটের প্রভাব এবার পড়ল দেশের অন্যতম বড় শিক্ষা...

পাঞ্জাবে নর্দমা পরিষ্কার করতে নেমে মৃত্যু হরিশ্চন্দ্রপুরের যুবকের, শোকস্তব্ধ পরিবার

কাজের সন্ধানে ভিনরাজ্যে গিয়েছিলেন। কিন্তু সেই কাজই শেষ পর্যন্ত...

আজ রাজ্যে প্রধানমন্ত্রী! বৈধ নাম বাদ পড়ার অভিযোগে পার্ক সার্কাসে প্রতিবাদে সরব ভোটাধিকার রক্ষা মঞ্চ

কলকাতায় শনিবার রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে দিনভর উত্তেজনা ও তৎপরতার...

গাজা গণহত্যা মামলায় ইসরায়েলের পক্ষে আইসিজেতে হস্তক্ষেপ করল যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে দায়ের হওয়া গণহত্যার মামলায়...

Topics

আজ রাজ্যে প্রধানমন্ত্রী! বৈধ নাম বাদ পড়ার অভিযোগে পার্ক সার্কাসে প্রতিবাদে সরব ভোটাধিকার রক্ষা মঞ্চ

কলকাতায় শনিবার রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে দিনভর উত্তেজনা ও তৎপরতার...

গাজা গণহত্যা মামলায় ইসরায়েলের পক্ষে আইসিজেতে হস্তক্ষেপ করল যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে দায়ের হওয়া গণহত্যার মামলায়...

তেহরানে কুডস দিবসের মিছিলে বিস্ফোরণ, নিহত ১ মহিলা; উত্তেজনা আরও বাড়ল

ইরানের রাজধানী তেহরানে কুডস দিবসের মিছিলে আচমকাই বিস্ফোরণের ঘটনায়...

প্রধানমন্ত্রীর সভার আগে শহরে ‘গো ব্যাক মোদি’ লেখা হোর্ডিং, শুরু রাজনৈতিক তরজা

প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের আগেই কলকাতার বিভিন্ন জায়গায় হঠাৎ করে...

ঈদের আগে বহরমপুরে সম্প্রীতির ডাক, ইমাম সংগঠনের বিশেষ সভা

পবিত্র ঈদকে সামনে রেখে মুর্শিদাবাদে সম্প্রীতি ও ঐক্যের এক...

Related Articles

Popular Categories