Tuesday, October 20, 2026
30 C
Kolkata

পাঞ্জাবে নর্দমা পরিষ্কার করতে নেমে মৃত্যু হরিশ্চন্দ্রপুরের যুবকের, শোকস্তব্ধ পরিবার

কাজের সন্ধানে ভিনরাজ্যে গিয়েছিলেন। কিন্তু সেই কাজই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল। পাঞ্জাবে ড্রেন পরিষ্কার করতে নেমে মৃত্যু হল মালদহের হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিকের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের পাশাপাশি গোটা এলাকাতেও।

মৃত যুবকের নাম আলমগীর হোসেন । তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত এক গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে স্থানীয় এক ঠিকাদারের মাধ্যমে কাজের জন্য পাঞ্জাবে গিয়েছিলেন তিনি। সেখানেই ড্রেন পরিষ্কারের কাজ করতেন।

অভিযোগ, মঙ্গলবার রাতে ড্রেন পরিষ্কার করতে নেমে আচমকাই অসুস্থ হয়ে পড়েন আলমগীর। সহকর্মীরা পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে খবর দেন। পরদিন দুপুরে তাঁর দেহ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে।

তবে কীভাবে এই মৃত্যু ঘটল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ, ঘটনার পর ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তাই ঘটনার সঠিক কারণ জানতে তদন্তের দাবি তুলেছেন তাঁরা।

মৃতের স্ত্রী জানিয়েছেন, প্রথমে তাঁকে বলা হয়েছিল তাঁর স্বামী নিখোঁজ হয়ে গিয়েছেন। পরে আবার জানানো হয় ড্রেন থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও পরিষ্কার নয় বলে দাবি পরিবারের।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের বক্তব্য, জীবিকার তাগিদে বহু মানুষ ভিনরাজ্যে কাজ করতে যান। কিন্তু নিরাপত্তার অভাবেই প্রায়শই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে তাঁদের।

ঘটনার খবর পেয়ে এলাকার কয়েকজন রাজনৈতিক নেতা মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান এবং সমবেদনা জানান। একই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও কাজের পরিবেশ নিয়ে প্রশ্নও উঠতে শুরু করেছে।

এদিকে পরিবার এবং স্থানীয়দের দাবি, ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং মৃতের পরিবারের পাশে দাঁড়াক প্রশাসন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories