Saturday, September 5, 2026
28 C
Kolkata

তেহরানে কুডস দিবসের মিছিলে বিস্ফোরণ, নিহত ১ মহিলা; উত্তেজনা আরও বাড়ল

ইরানের রাজধানী তেহরানে কুডস দিবসের মিছিলে আচমকাই বিস্ফোরণের ঘটনায় অন্তত এক মহিলার মৃত্যু হয়েছে। শুক্রবার হাজার হাজার মানুষ যখন ফিলিস্তিনের সমর্থনে রাস্তায় নেমেছিলেন, সেই সময়ই শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুপুরের দিকে তেহরানের ফেরদৌসি স্কোয়ারের কাছে একটি প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই সময় সেখানে কুদস দিবস উপলক্ষে সমাবেশে বহু মানুষ জড়ো হয়েছিলেন। হঠাৎ বিস্ফোরণে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ নিরাপদ জায়গায় সরে যাওয়ার চেষ্টা করেন।

প্রাথমিক খবরে জানা গেছে, আকাশপথে হামলার সময় ছিটকে আসা ধাতব টুকরোর আঘাতে এক মহিলার মৃত্যু হয়েছে। যদিও ঠিক কীভাবে বিস্ফোরণ ঘটল, তা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণটি মিছিলের জায়গা থেকে খুব কাছেই ঘটে। তবে আহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব এখনও প্রকাশ করা হয়নি।

এই ঘটনার মাঝেও ইরানের বিভিন্ন শহরে কুদস দিবস উপলক্ষে বড় বড় মিছিল হয়। বহু মানুষ হাতে ইরানের পতাকা ও ফিলিস্তিনের সমর্থনে লেখা ব্যানার নিয়ে রাস্তায় নামেন। মিছিলে অংশ নেওয়া অনেকেই ইজরায়েল ও আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেন।

ইরানের একাধিক শীর্ষ নেতা ওই সমাবেশে উপস্থিত ছিলেন। তাঁদের বক্তব্যে বলা হয়, চলমান সংঘাতের মধ্যেও দেশের মানুষ যে বিপুল সংখ্যায় রাস্তায় নেমেছেন, তা ইরানের ঐক্য ও দৃঢ়তারই প্রমাণ।

প্রসঙ্গত, প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার ইরান-সহ বিশ্বের বিভিন্ন জায়গায় কুদস দিবস পালন করা হয়। ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতেই এই দিনটি পালন করা হয়ে থাকে। তবে চলমান সংঘাতের আবহে এ বছরের অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ছিল আগেই, আর বিস্ফোরণের ঘটনায় সেই উত্তেজনা আরও বেড়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories