Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

শিক্ষামন্ত্রীর আবেদন মেনে পিছিয়ে পড়া আদিবাসী ছাত্র ছাত্রীদের নিয়ে বিশেষ ক্লাস জঙ্গলমহলে

NBTV
শালবনী

তিন মাস লকডাউনের কারণে বিদ্যালয় গুলো বন্ধ আছে, যার ফলে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রী ও প্রথম প্রজন্মের ছাত্র ছাত্রীদের কাছে সমস্যার সৃষ্টি করেছে। এই পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জী নিকটবর্তী এলাকায় শিক্ষক শিক্ষিকাদের ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতে আবেদন জানিয়েছিলেন।

জঙ্গলমহল শালবনীর রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অলচিকি ভাষায় পড়ায় সুযোগ করে দিয়েছেন বাংলা ভাষার পাশাপাশি। অধিকাংশ প্রথম প্রজন্মের প্রান্তিক ছাত্র ছাত্রীদের নিয়ে অলচিকি ও বাংলা ভাষায় পড়াশোনা চালু থাকা এই বিদ্যালয়ে আজ শিক্ষক শিক্ষিকারা শিক্ষা মন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে স্পেশাল ক্লাসের আয়োজন করেন।

ভারপ্রাপ্ত শিক্ষক তন্ময় সিংহ বলেন আজ আমরা এসেছি ছাত্র ছাত্রীদের স্বার্থে, করোনা লকডাউনে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সীমিত সামর্থ্যের মধ্যেও শিক্ষক শিক্ষিকাদের সাথে আছেন তাই রাজনৈতিক পরিচয় ভুলে শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জীর আবেদনে সাড়া দিয়ে ছাত্র ছাত্রীদের সাথে থাকা সকল শিক্ষক শিক্ষিকাদের দরকার। এই স্পেশাল ক্লাসের প্রয়োজনীয়তা বাংলা ভাষায় ছাত্র ছাত্রীদের বোঝান বিদ্যালয়ের শিক্ষক তন্ময় সিংহ ও নম্রতা খাঁ, এবং অলচিকি ভাষায় অসীম দোলই ও নির্মল মান্ডি। সদর উত্তর চক্র তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তন্ময় সিংহ চক্র ও জেলার সমস্ত বিদ্যালয়গুলোতে এই জাতীয় অ্যাক্টিভিটি শুরু করতে শিক্ষক শিক্ষিকাদের আবেদন জানান। বিদ্যালয়ের শিক্ষিকা নম্রতা খাঁ ছাত্র ছাত্রীদের পড়া বুঝিয়ে দিয়ে সপ্তাহে দু তিন করে আসার কথা বলেন, শিক্ষক অসীম দোলই অলচিকি ভাষায় বাচ্চাদের কাছে হোমটাস্ক বুঝিয়ে দেন এবং করোনা লকডাউনে স্বাস্থ্য বিধি বুঝিয়ে দেন বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক নির্মল মান্ডি।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories