Thursday, July 23, 2026
28.2 C
Kolkata

গেজেটকে মান্যতা দিয়ে এসএসসিতে গণ ইমেল কর্মসূচি নিল আপার প্রাইমারী সংগ্রামী মঞ্চ

নুর মোহাম্মদ খান, এনবিটিভি: স্কুল সার্ভিস কমিশনের চূড়ান্ত গাফিলতিতে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সাত বছরে পা দিল। গেজেট তথা নিয়োগ বিধি লঙ্ঘণের অভিযোগে বারেবারে থমকে গেছে নিয়োগ প্ৰক্রিয়া। বহু প্রতীক্ষার পর আদালতের নির্দেশে প্রকাশিত হয়েছে মেধা তালিকা। আর এই মেধা তালিকাতেও দেখা গেছে বিস্তর অসঙ্গতি। ইন্টারভিউতে অংশ নেওয়া সব প্রার্থীদের নাম মেধা তালিকায় নেই। টেট ও অ্যাকাডেমিক স্কোরের ক্ষেত্রে ভুরি ভুরি অনিয়ম। বিষয় ও ক্যাটাগরী ভিত্তিক প্রার্থী ও শূণ্যপদের ১: ১.৪ অনুপাত মানা হয়নি। সাত বছরের শূণ্যপদ ও নব স্থাপিত বিদ্যালয় গুলির অনুমোদিত ৫১০৮ টি শূণ্যপদ ফাইনাল ভেকেন্সীতে যুক্ত হয়নি। প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীহীন এসসি, এসটি, ওবিসি ও প্রতিবন্ধী ইত্যাদি সংরক্ষিত শূণ্যপদগুলি থেকেও সমাজের প্রান্তিক অংশের অপ্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগ প্ৰক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে।
অর্থাৎ মেধাতালিকা প্রস্তুতিতেও গেজেট তথা নিয়োগ বিধিকে মান্যতা দেওয়া হয়নি। তাই মামলার অজুহাত না দিয়ে যে অসঙ্গতির কারণে এত মামলা সেগুলির দ্রুত সংশোধনের দাবী জানাচ্ছে আপার প্রাইমারী সংগ্রামী মঞ্চ। গেজেট তথা নিয়োগ বিধিকে মান্যতা দিয়ে অসঙ্গতি দূর করে মামলা মিটিয়ে দ্রুত নিয়োগের দাবীতে প্রোটেস্ট ফ্রম হোমের অঙ্গ হিসেবে কমিশনে গেজেট তথা নিয়োগবিধি গণ ইমেলের মাধ্যমে ৫ই জুন স্কুল সার্ভিস কমিশনে “গেজেট পাঠাও, গেজেট পড়াও” কর্মসূচীতে অংশ নিল আপার প্রাইমারী সংগ্রামী মঞ্চের সদস্যরা। গণ ইমেলের পাশাপাশি গাছ লাগিয়ে পরিবেশ সচেতনতার বার্তাও দিয়েছেন তাঁরা। নিয়োগ প্রার্থীদের দাবী সুস্থ পরিবেশের জন্য যেমন বৃক্ষরোপণ জরুরী তেমনই সুস্থ সমাজের জন্য শিক্ষক নিয়োগ জরুরী।

আপার প্রাইমারী সংগ্রামী মঞ্চের পক্ষে অর্পিতা প্রামানিক, অষ্টাপদ শাসমল, অপূর্ব ঘোষ, দেবাশীষ মুদি নুর মোহাম্মদ খান আরো অন্যান্য চাকরিপ্রার্থী ।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories