Sunday, March 8, 2026
29.1 C
Kolkata

সংখ্যালঘু যুব ফেডারেশনের বর্ণ ও জাতিবিদ্বেষ বিরোধী কনভেনশন

মহঃ আসিফ আহমেদ, এনবিটিভি, কলকাতা: বিশ্বজুড়ে সংঘটিত বর্ণ ও জাতি বিদ্বেষ এবং নিরীহ মানুষদের হত্যার বিরুদ্ধে দলিত মুসলিম ও আদিবাসী নেতৃত্ব একযোগে নিন্দা জানালো। সংখ্যালঘু যুব ফেডারেশনের উদ্যোগে “বর্ণ ও জাতিবিদ্বেষ মানবতার অপমান” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনলাইন ভিডিও কনফারেন্সে দলিত নেতা সুকৃতিরঞ্জন বিশ্বাস বলেন বহুকাল ধরে এদেশে দলিতরা অত্যাচারিত হচ্ছে। তিনি বলেন দলিতরা অত্যাচারিত হলে উচ্চবর্ণের হিন্দুরা কোন প্রতিবাদ করেন না। সুকৃতি বাবু আক্ষেপ করে বলেন উচ্চবর্ণের হিন্দুপাড়ায় সংবিধানপ্রণেতা বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী পর্যন্ত পালিত হয় না।

সংখ্যালঘু যুব ফেডারেশনের সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম বলেন, আমেরিকায় জর্জ ফ্রয়েডের নির্মম হত্যা বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছে। তিনি বলেন পরাজিত ও পরাভূত মানুষদের ঐক্যবদ্ধ হয়ে সাম্য ও সমতার অধিকারের জন্য সোচ্চার হতে হবে। যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান বলেন, উচ্চবর্ণের একটি মেয়েকে বিবাহ করার দায়ে মহারাষ্ট্রে একটি দলিল যুবককে পিটিয়ে হত্যা করা হল। এটা একবিংশ শতাব্দীর চূড়ান্ত লজ্জা। তিনি বলেন আমেরিকায় ১৮৮০ সাল থেকে ১৯৬০ সাল পর্যন্ত এই ৮০ বছরে চার হাজার কৃষ্ণাঙ্গ মানুষকে হত্যা করা হয়েছে। একইভাবে আমাদের স্বাধীন ভারতে জাতিদাঙ্গায় নিরীহ লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। এটা আধুনিক সভ্যতার ইতিহাসে এক লজ্জাজনক অধ্যায় হয়ে থাকবে।

মুসলিম থিংক ট্যাঙ্কের রাজ্য সভাপতি শাহ আলম বলেন, বর্ণবাদীরা ক্ষমতায় টিকে থাকার জন্য জাতি ও বর্ণ বিদ্বেষের পরিবেশ গড়ে তুলেছে।

আদিবাসী মুক্তি মঞ্চের রাজ্য সম্পাদক বীরেন্দ্রনাথ মাহাতো, বর্তমান সময়ের নিরীহ মানুষের উপরে জুলুম বন্ধ করতে দলিত মুসলিম আদিবাসী যৌথ আন্দোলন করা দরকার বলে অভিমত ব্যক্ত করেন। অধ্যাপক মোহাম্মদ ইসমাইল বলেন জাতীয় বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সর্বাত্মক গণআন্দোলন গড়ে তুলতে হবে। হাফেজ নাজমুল আরেফিন দিল্লিতে এনআরসি বিরোধী আন্দোলনের নেত্রী সফুরা যার এর মুক্তির দাবি জানান। এদিন আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবর হোসেন, মাওলানা এলাহী বক্স, শহিদুল ইসলাম, তৈবুর রহমান, মুক্তার মোল্লা, মাহবুবার রহমান, মোহাম্মদ আলী প্রমূখ।

Hot this week

করণদিঘিতে বিজেপির ‘পরিবর্তন সভা’য় কম উপস্থিতি, খালি চেয়ার ঘিরে শুরু রাজনৈতিক আলোচনা

উত্তর দিনাজপুরের করণদিঘিতে বিজেপির ডাকা একটি ‘পরিবর্তন সভা’ ঘিরে...

ইরানে দ্রুত জয়ের আশা ধাক্কা খেল, চাপে ট্রাম্প প্রশাসন

ইরানে শুরু হওয়া সামরিক সংঘাত ঘিরে দ্রুত জয়ের যে...

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

Topics

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

Related Articles

Popular Categories