Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

স্কুলে রুটিন নিয়ে বিরোধ, প্রধানশিক্ষকের উপর হামলা

মুর্শিদাবাদের নিউ ফরাক্কা হাই স্কুলে রুটিন তৈরিকে কেন্দ্র করে শিক্ষকদের সঙ্গে প্রধানশিক্ষকের তীব্র বাকবিতণ্ডা গড়াল হাতাহাতি এবং রক্তক্ষয়ী সংঘর্ষে। অভিযোগ, ওই ঘটনায় স্কুলের প্রধানশিক্ষক মহম্মদ মণিরুল ইসলাম গুরুতর জখম হয়েছেন এবং তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও শনিবার দুপুর পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি তিনি। তবে জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা ঘটনার খবর পেয়েছেন এবং তদন্ত শুরু করেছেন।

স্কুল সূত্রে জানা গেছে, শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠক চলাকালীন এই অপ্রীতিকর ঘটনা ঘটে। প্রধানশিক্ষকের অভিযোগ, সম্প্রতি নতুন অ্যাকাডেমিক কাউন্সিল দায়িত্ব নেওয়ার পর একটি নতুন রুটিন তৈরি করা হয়। তবে ১২-১৩ জন শিক্ষক এতে অসন্তুষ্ট ছিলেন এবং তাঁরা নিজেদের অসুবিধার কথা তাঁকে জানিয়েছিলেন। বিষয়টি গুরুত্ব দিয়ে প্রধানশিক্ষক লিখিত অভিযোগ পাওয়ার পরই শুক্রবার নতুন রুটিন স্থগিত করেন।

কিন্তু শনিবার স্কুলের কয়েকজন শিক্ষক প্রধানশিক্ষকের কক্ষে ঢুকে তাঁকে শারীরিকভাবে আক্রমণ করেন বলে অভিযোগ। মারধরের ফলে তাঁর বাঁ পা ভেঙে গিয়েছে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে, এমনকি চোখেও আঘাত পেয়েছেন তিনি।

এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষামহলে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের তরফে তদন্তের আশ্বাস দেওয়া হলেও শিক্ষাঙ্গনে এ ধরনের হিংসাত্মক ঘটনার পুনরাবৃত্তি রোধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories