Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

হাঁসখালির পর এবার ধানতলা, ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত নদীয়া  করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, অভিযোগের ভিত্তিতে তিনজন কে গ্রেফতার পুলিশের

Delhi gang-rape case: 20-year-old paraded through streets; seven women  among nine held

হাঁসখালির পর এবার ধানতলা, 14 বছরের এক নাবালিকার মৃত্যু ঘিরে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ ধর্ষণ করে তাদের মেয়েকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে মৃতদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য পাঠালো পুলিশ। ঘটনাটি ঘটেছে নদীয়ার ধানতলা থানার শংকরপুর এলাকায়। নদীয়ার গাংনাপুর থানার ঘোলা এলাকার ওই নাবালিকা গত সোমবার চড়ক মেলা উপলক্ষে তার পিসির মেয়ের বাড়ি বেড়াতে আসে। পরশুদিন গভীর রাতে হঠাৎ জামাইবাবু খবর দেয় ওই নাবালিকার দুর্ঘটনা ঘটেছে। এরপর ওই নাবালিকার বাবা এবং জ্যাঠা যখন রওনা দিয়েছিলেন তখন আবার বলা হয় তাদের মেয়ে মারা গেছে। এবং এই মুহূর্তে রানাঘাট মহাকুমা হাসপাতাল রয়েছে। ততক্ষনে নাবালিকার ময়নাতদন্ত হয়ে গেছে। কিন্তু যখন ওই নাবালিকার মৃতদেহ ময়নাতদন্তের পর গাগনাপুর নিজের বাড়িতে নিয়ে যায় তখন পরিবার এবং স্থানীয়রা সাময়িকভাবে মৃত্যু ঘটেছে এটা মানতে নারাজ। তাদের দাবি এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ আছে। তার কারণ ওই নাবালিকা সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় গত সোমবার বেড়াতে গিয়েছিল। কিভাবে দিদি জামাইবাবুর বাড়ি গিয়ে হঠাৎ ওই নাবালিকা আত্মহত্যা করতে পারে তা নিয়ে রহস্য বাড়ছে। এলাকাবাসী এবং পরিবার ওই নাবালিকার পুনরায় ময়না তদন্তের দাবি তোলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাংনাপুর থানার পুলিশ। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুনরায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানো হয়। যদিও ওই নাবালিকার পিসততো দিদি, জামাইবাবুর দাবি সে ঘরের মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে রানাঘাট পুলিশ জেলা সুপার সায়ক দাস বলেন, নতুন করে পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। যেখানে ধর্ষণ করে খুনের অভিযোগ তোলা হয়েছে পরিবারের তরফ থেকে। অভিযোগে মোট চার জনের নাম রয়েছে। তারমধ্যে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। হাঁসখালির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories