Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

হাসনাবাদ হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা জলের নিচে

NBTV
হাসনাবাদ

উত্তর ২৪ পরগণা জেলার হাসনাবাদ হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা জলের নিচে। নদীর বাঁধ ভেঙে সমগ্র এলাকা জলমগ্ন আজ ১৮ দিন ধরে। হাসনাবাদে বসবাসকারী মানুষ অনেক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্যোগের একদিন পরে হেলিকপ্টার এলাকা পরিদর্শন করলেও মানুষের দুঃখ কষ্ট মেটানোর জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি ভাঙ্গা বাঁধ মেরামত করে এলাকা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার প্রশাসনিক উদ্যোগ চোখে পড়েনি। সরকারি ত্রাণ অপ্রতুল। মানুষকে নির্ভর করতে হচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সাহায্যের উপরে।

সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান আক্ষেপ করে বলেন কলকাতায় দুর্যোগ মোকাবেলা বাহিনী ও সেনা নামিয়ে যদি তিন দিনের মধ্যে বিদ্যুৎ, পানীয় জল সহ সমস্ত পরিষেবা স্বাভাবিক করা যায়, তাহলে উত্তর 24 পরগনা হাসনাবাদ হিঙ্গলগঞ্জ এলাকায় কেবলমাত্র 200 মিটার বাঁধ ভেঙে যাওয়ার কারণে 18 দিনে কেন জলমগ্ন থাকবে ?

এদিন জমিয়তে আহলে হাদিস পশ্চিমবঙ্গের সম্পাদক ডা. আলমগীর সরদারের নেতৃত্বে এক প্রতিনিধিদল তিনশত পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়াতের জেলা সম্পাদক আব্দুল হামিদ ফাইজি, হানিফ আল হাদি, মোঃ নাজিবুল্লাহ, মেহেরুল মোল্লা প্রমুখ।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories