Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

আওয়ামী লীগের ইশতেহার বিলি করতে দেখামাত্র গ্রেফতারির নির্দেশ অগণতান্ত্রিক ভাবে ক্ষমতা দখল করে রাখা ইউনূস সরকারের

আওয়ামী ইশতেহার বিলিতে গ্রেপ্তারির নির্দেশ ইউনুস সরকারের

ইশতেহার বিলি করলেই গ্রেফতারি, নির্দেশ দিল বাংলাদেশের বর্তমান ইউনুস সরকার। বিগত শনিবার থেকে বাংলাদেশ জুড়ে ইস্তাহার বিলি করে গণঅভ্যুত্থানের পন্থা অবলম্বন করছে, সদ্য ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ। ইতিমধ্যে আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে ধরপাকড় করে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। গত সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের মতে, “তাঁরা (আওয়ামী লীগ) অনলাইনে অপতথ্য ছড়াচ্ছেন। এই সরকারকে নিয়ে ভুয়ো তথ্য ছড়াচ্ছেন। পতিত স্বৈরাচারীকে তাঁরা এখনও প্রধানমন্ত্রী বলছেন। এগুলো আমরা দেখছি। আমাদের কড়া বার্তা, যাঁরা এই সব লিফলেট বিতরণ করবেন, এই ধরনের কর্মসূচিতে যাবেন, তাঁদের গ্রেফতার করা হবে।”

প্রতিবাদের উদ্দেশ্যে ঢাকায় আয়োজিত বইমেলায়, কোটাবিরোধী পড়ুয়ারা বেশকিছু আবর্জনা ফেলার জায়গা বানিয়েছেন, যেখানে আঁকা রয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। পরবর্তীতে শফিকুল, এই ডাস্টবিনের বেশ কিছু ছবি ইন্টারনেটে ছেড়েছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মী হয়ে এমন কুরুচিকর আচরণ কখনোই কাম্য নয়।

গ্রেপ্তারির ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা প্রশ্ন করছে, আওয়ামী লীগ তো বাংলাদেশ নিষিদ্ধ দল নয়। তা সত্ত্বেও এমন গ্রেপ্তারির নির্দেশ কেন? অপরদিকে বর্তমান ইউনিস সরকারের দাবি, আওয়ামী লীগ ইস্তাহার পেশ করার মধ্যে দিয়ে সুপরিকল্পিতভাবে বাংলাদেশের আওয়ামের মধ্যে বর্তমান সরকারের প্রতি বিষোদগার করতে চাইছে। তারা ভুল তথ্য পরিবেশন করে জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মনে করছে ইউনুস সরকার।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories