Tuesday, March 10, 2026
29.1 C
Kolkata

আবারও দাম বাড়লো বিড়ি সিগারেট সহ সকল তামাক পণ্যের

নির্বাহী সম্পাদক
Nbtv নিউজ ডেস্কঃ

গত কয়েক বছর ধরেই নিয়মিত দাম বেড়ে আসছে বিড়ি সিগারেট জর্দা ইত্যাদি সহ অন্যান্য সকল তামাক জাত পন্যের।
সেই ধারাবাহিকতায় এবার ও দাম বাড়ানোর ঘোষনা আসলো এই সকল পন্যের উপর।।

প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণার পর উচ্চহারে দাম বাড়ানোর ঘোষনা তামাকজাত সকল পণ্যের।

বাজেট ঘোষণা হওয়ার পর থেকে সকল তামাক পন্যের দাম বাড়ানোর ব্যাপারে কয়েকটি কারণ রয়েছে বলে দাবী করছেন বিশেষজ্ঞরা।
তার মধ্যে স্বাস্থ্যঝুঁকি থাকায় এর ব্যবহার কমানো এবং রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে কে প্রধান কারন হিসেবেও দেখছেন তারা।

সংসদে বাজেট প্রতিবেদনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সিগারেটের নিম্ন স্তরের ১০ শলাকার দাম ৩৯ টাকা থেকে শুরু করে তদুর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ৫৭ শতাংশ ধার্যের প্রস্তাব করছি। এ ছাড়া মধ্যম স্তরের ১০ শলাকার দাম ৬৩ টাকা ও তদুর্ধ্ব, উচ্চ স্থরের ১০ শলাকার দাম ৯৭ টাকা ও তদুর্ধ্ব, অতি-উচ্চ স্তরের ১০ শলাকার দাম ১২৮ টাকা ও তদুর্ধ্ব এবং এই তিনটি স্তরের সম্পূরক শুল্ক ৬৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।

এসময় তিনি ফিল্টার বিহীন বিড়ির ২৫ শলাকার দাম ১৪ টাকা থেকে বৃদ্ধি করে ১৮ টাকা, ১২ শলাকার দাম ৬.৭২ টাকা থেকে বৃদ্ধি করে ৯ টাকা ও ৮ শলাকার দাম ৪.৪৮ টাকা থেকে বৃদ্ধি করে ৬ টাকা এবং সম্পূরক শুল্ক ৩০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করছি। এ ছাড়া ফিল্টার সংযুক্ত বিড়ির দাম ৮.৫০ টাকা থেকে বৃদ্ধি করে ১০ টাকা এবং সম্পূরক শুল্ক ৪০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করেন।।

সিগারেটের পাশাপাশি জর্দার দাম বাড়ানোর প্রস্তাব রেখে তিনি বলেন, প্রতি ১০ গ্রাম জর্দার দাম ৪০ টাকা ও সম্পূরক শুল্ক ৫৫ শতাংশ এবং প্রতি ১০ গ্রাম গুলের দাম ২০ টাকা ও সম্পূরক শুল্ক ৫৫ টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি।

Hot this week

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

পুনেতে মুসলিম যুবকের উপর নির্যাতনের অভিযোগ, জোর করে গোবর খাওয়ানোর ভিডিও ঘিরে তীব্র বিতর্ক

মহারাষ্ট্রের পুনে শহর থেকে প্রকাশ্যে আসা একটি ভিডিও ঘিরে...

ত্রিশূল হাতে গরু ও দেশ রক্ষার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুসলমান সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষ ছড়ানো বজরং দল

হিমাচল প্রদেশে হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে অনুষ্ঠিত একটি 'ত্রিশূল দীক্ষা'...

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

Topics

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

ত্রিশূল হাতে গরু ও দেশ রক্ষার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুসলমান সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষ ছড়ানো বজরং দল

হিমাচল প্রদেশে হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে অনুষ্ঠিত একটি 'ত্রিশূল দীক্ষা'...

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

মালদায় গৃহবধূকে নৃশংসভাবে মাথা থেতলে খুন

মালদার ইংরেজবাজার থানার আনন্দমোহরপুর এলাকায় রবিবার ভোরে এক মহিলার...

SIR এ অধিকাংশ মুসলিম নাম বাদ যাওয়ায় তীব্র প্রতিবাদে নামল নস্যশেখ ও ইমাম-মুয়াজ্জিন সংগঠন

কোচবিহারে ভোটার তালিকায় নির্বাচন কমিশনের SIR ঘিরে বিভিন্ন মহলে...

লখনউয়ে মুসলিম দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা!

উত্তরপ্রদেশের লখনউয়ের জানকিপুরম এলাকায় একটি আখের রসের ছোট দোকানে...

Related Articles

Popular Categories