Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

গ্যাসের মূল্য বৃদ্ধিতে নাজেহাল মধ্যবিত্ত!অভিনব পন্থায় প্রতিবাদে সরব সিপিএম নেত্রী মিনাক্ষী মুখার্জী

হুগলির ডানকুনির রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রান্নার গ্যাসের হঠাৎ দাম বাড়ার প্রতিবাদে পথে নামলেন সিপিএম কর্মীরা। ভিন্নধর্মী উপায়ে বিক্ষোভ দেখানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মিনাক্ষী মুখার্জী। স্থানীয় মানুষও প্রতিবাদে সামিল হন।

পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ ও অস্থিরতার প্রভাব এবার সরাসরি পড়ল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ার ফলে রান্নার গ্যাসের মূল্যও বেড়েছে। এর ফলে নতুন করে চাপের মুখে পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো।

শনিবার থেকে নতুন দামে গ্যাস বিক্রি শুরু হয়েছে। বাংলায় ১৪.২ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ৬০ টাকা বেড়েছে। ফলে এখন একটি সিলিন্ডার কিনতে খরচ করতে হচ্ছে প্রায় ৯৩৯ টাকা। একই সঙ্গে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামও এক ধাক্কায় প্রায় ১১৪ থেকে ১১৫ টাকা বেড়েছে। এতে হোটেল, রেস্তোরাঁ ও ছোট ব্যবসায়ীদের খরচও অনেকটা বেড়ে গেছে।

এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতোর। গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে সিপিএমসহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। বিশেষজ্ঞদের মতে, দেশের মোট এলপিজির বড় অংশই বিদেশ থেকে আমদানি করা হয়। প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ গ্যাস বাইরের দেশ থেকে আসে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেই তার প্রভাব পড়ে দেশের বাজারেও। পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির কারণে জ্বালানির দাম বাড়ায় এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে মনে করা হচ্ছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories