Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

এবার ভুয়া নীল বাতি গাড়ি আটক করল পুলিশ, গ্রেফতার চালক

এবার ভুয়ো নীল বাতি গাড়ি পুলিশের জালে, সন্দেহ হওয়ায় গাড়ি দাঁড় করায় পুলিশ। কোন সদুত্তর না দিতে পারায় গাড়িটিকে আটক করে পুলিশ, গ্রেপ্তার গাড়ী চালক। নদীয়ার শান্তিপুর থানার ঘটনা। সূত্রের খবর, গতকাল শান্তিপুর থানার বাইপাস 34 নম্বর জাতীয় সড়কে একটি পুলিশ গাড়ি টহল দিচ্ছিল। সেই সময় ওই নীল বাতির গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই সন্দেহ হয় পুলিশের। গাড়িটি কে দাঁড় করায় এবং নীল বাতি কি কারণে লাগানো তা জানতে চান গাড়িচালকের কাছে। কিন্তু গাড়িটি কোন প্রশাসনের নয়, নয় কোন জনপ্রতিনিধির। তাহলে কি কারণে গাড়িটিতে নীল বাতি লাগানো রয়েছে তার কোনো সদুত্তর দিতে পারেনি গাড়ির চালক। এরপরেই গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ইতিমধ্যেই গাড়ির চালক বরুণ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায় ওই গাড়ির চালকের বাড়ি শান্তিপুর থানার ফুলিয়া এলাকায়। তবে ফুলিয়া এলাকাবাসীর দাবি ওই গাড়িটি ফুলিয়ার স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাস নামে দুই ভাই দীর্ঘদিন ব্যবহার করত। এবং ওই গাড়িটি নিয়ে বেআইনি মূলক বিভিন্ন কাজ করতো। তবে এ বিষয়ে প্রশাসনের তরফ থেকে কিছু জানানো হয়নি। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত বলেন, ইতিমধ্যেই গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে দেখা হচ্ছে কোন উদ্দেশ্যে কারা এই গাড়িটি ব্যবহার করত।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories