Monday, June 15, 2026
37.6 C
Kolkata

ভোট ভাগ করবেন না : মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গে বিজেপির দু’টি চোখ— বাম এবং কংগ্রেস বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সোমবার খড়গ্রামের সভা থেকে মমতা বলেন, “মুর্শিদাবাদের মানুষ কি সিপিএমের অত‍্যাচার ভুলে গেলেন? ভোট ভাগ করবেন না।সেলিম কোনও দিনই জিততে পারবেন না। কিন্তু কেন্দ্র ওঁদের কোনও দিনই এজেন্সি দিয়ে স্পর্শ করে না। আমাদের যত নেতানেত্রী, সব জেলে।”

বাম-কংগ্রেস সম্পর্কে তিনি বলেন, “ওরা ভোট কাটুয়া। যেখানে আমরা জিতব, সেখানে ভোটে লড়তে এসেছে।”

সেলিমের প্রসঙ্গে বলেন, “মুর্শিদাবাদে বাজপাখি এসেছে ভোট কাটতে। আমি জাকির (হোসেন) ও খলিলুরকে বলছি, বিষয়টা দেখতে হবে।”

ভগবানগোলায় মমতা আরও বলেন, “যত দিন যাচ্ছে, বিজেপির বুক দুরু দুরু করছে। তাই হাত জোড় করে বলছি, ভোট ভাগ করবেন না। বাংলায় তৃণমূল ছাড়া ইন্ডিয়া-র সরকার তৈরি হতে পারে না। তাই সংখ্যালঘুদের মধ্যে ভোট ভাগ করতে বিজেপির পরিকল্পনা মতো সিপিএম-কংগ্রেস ভোটে দাঁড়িয়েছে।”

মুখ্যমন্ত্রীল এ বক্তব্যের প্রতিক্রিয়ায় সেলিম বলেন, “উনি সংখ্যালঘুকে শুধু ভোটার মনে করেন। ১০ হাজার মাদ্রাসা দেব বলে দেননি কেন? ওয়াকফ বোর্ডের চুরি কেন বাড়িয়েছেন? সংখ্যালঘু বিত্ত উন্নয়ন নিগম চুরি করে ফাঁক করে দিলেন কেন? এসএসকে, এমএসকে বা মাদ্রাসা কমিশন তুলে দিয়েছেন কেন?”

Hot this week

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

Topics

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

RSS- এর অনুষ্ঠানে উপাচার্যদের অংশগ্রহণে ক্ষুব্ধ কেরল সরকার! ক্ষমা চাওয়ার নির্দেশ কেরলের মুখ্যমন্ত্রীর, সরব পিনারাই বিজয়নও

কেরলের তিনটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি অনুষ্ঠানে উপস্থিতি ঘিরে...

Related Articles

Popular Categories