স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য বিকৃত করে প্রচারের অভিযোগে তেলেঙ্গানার কংগ্রেস–দলীয় মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডিকে সমন পাঠিয়েছে দিল্লি পুলিশ।
আগামী ১ মে দিল্লি পুলিশের কাছে মুখ্যমন্ত্রী রেড্ডিকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তেলেঙ্গানার আরও চার ব্যক্তির বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।
বক্তব্য সম্বলিত ভিডিওটি আপলোড করায় দুই সামাজিক যোগাযোগমাধ্যমকেও নোটিশ পাঠিয়েছে দিল্লি পুলিশ নোটিশ।
বিজেপির অভিযোগ, জনসভায় দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর এক ভাষণ ‘বিকৃতভাবে’ উপস্থাপন করে প্রচার করেছে কংগ্রেস। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই দিল্লি পুলিশ ওই সমন জারি করেছে। এর আগে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে কংগ্রেসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছিলেন।


