Sunday, June 7, 2026
28.5 C
Kolkata

কলকাতার প্রতি অদ্ভুত টান, কলকাতার বইপাড়ার পাশে দাঁড়ালেন শাহরুখ

এনবিটিভি ডেস্ক: ২০শে মে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক রাজ্য তছনছ হয়ে গিয়েছিল সুপার সাইক্লোন আমফানের তান্ডবে। আর তার মধ্যে কলকাতার বইপাড়াতেও হয়েছে বিপুল আর্থিক ক্ষতি। এবার বইপাড়ার পাশে দাঁড়াল বলিউড কিং খানের কেকেআর। এবার বইপাড়াকে নতুন ভাবে সাজিয়ে তুলতে আর্থিক ভাবে পাশে দাঁড়ালেন শাহরুখ। জানা গিয়েছে, আমফান তান্ডবের জেরে বহু ছোটো ছোট ব্যবসায়ীর বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গিয়েছে ও জলে ভেসে গিয়েছে প্রচুর বই।

মঙ্গলবার দ্বীপ প্রকাশনীর তরফে জানান হয়েছে, কলকাতা নাইট রাইডার্স পশ্চিমবঙ্গ প্রকাশক সভার কাছে আড়াই লক্ষ টাকা তুলে দিয়েছে। আর সেই টাকা যেসমস্ত ছোটো ছোটো ব্যবসায়ীরা আমফানের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইশোর টুইট করে জানিয়েছেন, এই উদ্যোগে তিনি জড়িয়ে থাকতে পেরে আপ্লুত।

পশ্চিমবঙ্গ প্রকাশক সভা ধন্যবাদ জানিয়েছে শাহরুখ খান ও তাঁর গোটা দলকে। দ্বীপ প্রকাশনীর তরফ থেকে দীপ্তাংশু মন্ডল জানিয়েছেন, “শাহরুখ খান কলকাতাকে সত্যিই ভালোবাসেন। তিনি বুঝিয়ে দিয়েছেন শুধু ব্যবসার জন্যই তিনি কলকাতায় আসেন না। তিনি এই শহরকে ভালোবাসেন। তাঁকে ও তাঁর টিমকে অসংখ্য ধন্যবাদ”। এছাড়া আমফানের তান্ডবে কলকাতা জুড়ে ভেঙে পড়ে লক্ষাধিক গাছ। এরপর কলকাতা নাইট রাইডার্সের তরফে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories