জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সুরনকোটে নিরাপত্তা বাহিনীর দুইটি গাড়িতে সন্ত্রাসী হামলায় বিমান বাহিনীর এক সেনা নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। আ
শনিবার (৪ এপ্রিল) জরানওয়ালি থেকে বিমান বাহিনী স্টেশনে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।
পুঞ্চ জেলার শাহশিতার এলাকায় দুটি গাড়িবহরের ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার পরপরই স্থানীয় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ওই এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি শুরু করে।


