Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

খুলনার পাইকগাছায় ভারী বর্ষণে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা: নদীতে চলে গেছে কাঁচা ঘর-বাড়ি

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-পাইকগাছায় ভারী বর্ষণে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। তলিয়ে গেছে চিংড়ি ঘের ও আমন বীজতলা সহ ফসলী জমি। প্রায় ১০টি ঘর ভেঙ্গে নদীতে চলে গেছে। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও। মঙ্গলবার রাত থেকে বুধবার দিনভর ভারী বর্ষণ হয়। এতে পৌরসভা, গদাইপুর, রাড়–লী, চাঁদখালী, লস্কর, কপিলমুনি ও হরিঢালী সহ বিভিন্ন ইউনিয়নের নিম্ন অঞ্চল সহ বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। টানা ভারী বর্ষণের ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। অনেক রাস্তা ঘাট তলিয়ে যাওয়ায় যাতায়াতে চরম ভোগান্তি হয়। অসংখ্য চিংড়ী ঘের, আমন বীজতলা ও ফসলী জমি তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাড়–লী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার জানান, ইউনিয়নের নিম্ন অঞ্চল চিংড়ি ঘের ও আমন বীজতলা তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া রাতে রাড়–লীর মালোপাড়ার ৮/১০টি মাটির ঘর অতিবর্ষণের ফলে ভেঙ্গে কপোতাক্ষ নদে চলে গিয়েছে। বিভিন্ন এলাকার তলিয়ে যাওয়ার খবর পেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে দ্রুত পানি নিষ্কাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানিয়েছেন।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories