Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে মার, যুবককে বাধ্য করা হল ‘জয় শ্রী রাম’ স্লোগানে

এনভিটিভি, ওয়েবডেস্ক: চোর সন্দেহ। আর সন্দেহের বশেই এক মুসলিম শ্রমিককে গাছের সঙ্গে বেঁধে মারধোর চালাল কয়েকজন। শুধু তাই নয়, অভিযোগ, শাস্তি স্বরূপ তার মাথা আংশিক কমানো হয় এবং তাকে বাধ্য করা হয়  জয় শ্রী রাম স্লোগান দিতে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলায়। ঘটনায় অভিযুক্তদের মধ্যে একজনের করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই তাতে যুক্ত হয়েছে রাজনীতির আঁচ। অন্যদিকে শ্রমিক সাহিলের বাবা অভিযোগ করেছেন, এইসব ঘটনা ঘটার পর পুলিশ তাঁর ছেলেকে থানায় নিয়ে গিয়েছে। গণমাধ্যমে শাকিল জানিয়েছেন, পুলিশ তাঁর ছেলেকে অভিযুক্তদের সঙ্গে একটি সমঝোতায় যেতে বলছেন। সহিলকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তার বাবা। ন্যায় বিচারের দাবি তুলেছেন শাকিল। গোটা ঘটনায় ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতে মুখ খুলেছেন আসাদউদ্দিন ওয়েইসি। সামাজিক মাধ্যমে তিনি ভিডিওটি শেয়ার করে লিখেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার পরিবর্তে পুলিশ সাহিলকেই জেলে পাঠিয়েছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, অন্যায়ের বিরুদ্ধে নিজেদের আবেদন নিয়ে মানুষ কোথায় যাবে?

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories