Saturday, September 5, 2026
28 C
Kolkata

জমির দখলদারি না দেওয়ায় মহিলার শাড়ি ছিঁড়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীর উপর

মালদার গাজোলের রানীগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় এক মহিলা অভিযোগ করেছেন, তৃণমূলের পঞ্চায়েত প্রধান রানী বিশ্বাসের স্বামী লিটন বিশ্বাস তাঁর সঙ্গে অশোভন আচরণ করেছেন এবং তাঁকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। শুধু তাই নয়, তাঁকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হয় বলেও দাবি করেছেন তিনি। এমনকি তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এলাকাবাসীরা তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী লিটন বিশ্বাসকে মূলত জমি মাফিয়া হিসেবে চেনে। তাদের অভিযোগ, লিটনের এমন আচরণ নতুন নয়। এর আগেও বহুবার বেআইনিভাবে জমি দখলের জন্য উদ্যোগী হয়েছেন লিটন। নির্যাতিতা গৃহবধু লিটন দাস এর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি গাজোয়ারি করে জমি দখলের উদ্দেশ্যে তৃণমূলের পঞ্চায়েত প্রধান রানী বিশ্বাসের স্বামী লিটন বিশ্বাস, তাকে ধাক্কা মারে এবং তার শাড়ি টেনে ছিঁড়ে দেয়। স্বামী প্রতিবাদ করতে আসলে মারধর করে লিটন। লিটন দাস যদিও এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories