Thursday, March 12, 2026
24.2 C
Kolkata

ছেলের আত্মা শান্তি পাক, সুশান্তের ছবির পাশে বসে প্রার্থনা বাবার

এনবিটিভি ডেস্ক: ​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর প্রথমে জানতেই পারেননি তাঁর বাবা কে কে সিং। টিভি দেখে জানতে পারেন, তাঁর ছেলে আর নেই। ছেলের মৃত্যুর খবর পেয়েই অসুস্থ হয়ে পড়েন কে কে সিং। এরপর পাটনা থেকে মুম্বইতে নিয়ে যাওয়া হয় কে কে সিংকে। সুশান্তের শেষকৃত্যের পর অস্থি বহন করে নিয়ে এসে গঙ্গায় ভাসিয়ে চির বিদায় দেন ছেলেকে। তবে সুশান্তের মৃত্যুর পর থেকে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায় প্রয়াত অভিনেতার বাবাকে।

সম্প্রতি সুশান্তের জন্য প্রার্থনা সভার আয়োজন করা হয় তাঁর পাটনার বাড়িতে। ছেলের ছবি পাশে বসে কাজ সম্পন্ন করেন কে কে সিং। সুশান্তের বাবার সেই ছবি দেখে চোখে জল এসে যায় নেটিজেনদের। ছেলের মৃত্যুশোক কীভাবে সহ্য করবেন ওই প্রৌঢ়, তা নিয়ে আলোচনা শুরু হয়। পাশাপাশি সুশান্তের আত্মা যাতে শান্তি পায়, সেই প্রার্থনাও শুরু করেন নেটিজেনরা।

এদিকে সুশান্তের মৃত্যুর তদন্ত যাতে ঠিকভাবে হয়, তার জন্য জনমত গড়ে তোলার কাজ শুরু করেছেন অভিনেতা শেখর সুমন। সুশান্তের মৃত্যুর তদন্তভার যাতে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়, সেই দাবি জানিয়েই ক্যাম্পেইন শুরু করেছেন শেখর সুমন।

Hot this week

কাজের জন্য ছত্তিশগড়ে পাড়ি, তারপর থেকেই নিখোঁজ মুর্শিদাবাদের পরিযায় শ্রমিক চাঁদ আলি

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন জালাদিপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের খোঁজ...

ঐতিহাসিক ওয়াকফ কবরস্থানের জমি ব্যক্তিগত সম্পত্তি নয়, জানাল দিল্লির আদালত!

দিল্লির সিভিল লাইন্স এলাকায় অবস্থিত শতবর্ষ প্রাচীন ‘শের জং...

বিফ কেলেঙ্কারিতে নাম জড়ালো বিজেপি মন্ত্রীর ছেলে নিখিল গড়করির

মহারাষ্ট্রে গোমাংস রপ্তানি নিয়ে ফের নতুন বিতর্ক সামনে এসেছে।...

জনসমাগম না থাকায় হুগলিতে বাতিল বিজেপির পরিবর্তন যাত্রার সভা

হুগলির পোলবা এলাকায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ঘিরে নির্ধারিত সভা...

যুদ্ধের ১০ দিনের মধ্যেই আমেরিকা ও ইসরায়েলের শেষ হয়ে গেল ৭৫% গোলাবারুদ! দাবি করছে ইরান

মধ্যপ্রাচ্যে ইরান, ইজরায়েল ও আমেরিকার সংঘাত ক্রমেই তীব্র আকার...

Topics

কাজের জন্য ছত্তিশগড়ে পাড়ি, তারপর থেকেই নিখোঁজ মুর্শিদাবাদের পরিযায় শ্রমিক চাঁদ আলি

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন জালাদিপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের খোঁজ...

ঐতিহাসিক ওয়াকফ কবরস্থানের জমি ব্যক্তিগত সম্পত্তি নয়, জানাল দিল্লির আদালত!

দিল্লির সিভিল লাইন্স এলাকায় অবস্থিত শতবর্ষ প্রাচীন ‘শের জং...

বিফ কেলেঙ্কারিতে নাম জড়ালো বিজেপি মন্ত্রীর ছেলে নিখিল গড়করির

মহারাষ্ট্রে গোমাংস রপ্তানি নিয়ে ফের নতুন বিতর্ক সামনে এসেছে।...

জনসমাগম না থাকায় হুগলিতে বাতিল বিজেপির পরিবর্তন যাত্রার সভা

হুগলির পোলবা এলাকায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ঘিরে নির্ধারিত সভা...

এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে মালদা শহরে নাগরিকদের বিশাল মিছিল

মালদা শহরে মঙ্গলবার নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে...

Related Articles

Popular Categories