Sunday, March 8, 2026
32.4 C
Kolkata

তহবিলে টাকা নেই, বন্ধ হল মেডিকেল কলেজের ইন্টার্ন-পিজিটিদের বেতন, পড়ল নোটিস

এনবিটিভি ডেস্ক: বেতন বন্ধের নোটিস পড়ল কলকাতা মেডিকেল কলেজে। বেতন দেওয়া হবে না মেডিকেল কলেজের ইন্টার্ন, পিজিটি-দের। এই মর্মে নোটিস টাঙাল কর্তৃপক্ষ। নোটিস ঘিরে তুমুল চাঞ্চল্য দেখা দিয়েছে। নতুন করে ক্ষোভ সঞ্চার হয়েছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাদের মধ্যে। মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি, তহবিলে টাকা নেই। টাকা এলে বেতন দেওয়া হবে। যদিও কর্তৃপক্ষের এই দাবি মানতে নারাজ আন্দোলনকারীরা। তাঁদের পাল্টা অভিযোগ, আন্দোলন বন্ধ করার জন্যই একাজ করেছে কর্তৃপক্ষ। সবমিলিয়ে এখনও পর্যন্ত দু’পক্ষই যে যার নিজের অবস্থান অটল। শুরু হয়ে গিয়েছে স্নায়ু যুদ্ধ।

প্রসঙ্গত, কোভিড হাসপাতাল হিসেবে চিহ্নিত কলকাতা মেডিকেল কলেজে অন্যান্য চিকিৎসাও শুরু হোক। এই দাবিতে ১ জুলাই থেকে আন্দোলন শুরু করেন জুনিয়র ডাক্তাররা। জরুরি বিভাগের সামনে চলছে অবস্থান বিক্ষোভ। হাসপাতালে ডাক্তারদের বিক্ষোভের জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। গত শুক্রবার সমস্যার সমাধান করতে তাঁদের সঙ্গে কথা বলতে যান স্বাস্থ্য দফতরের ২ অধিকর্তা। কিন্তু কথা বলতে গিয়ে কলেজ অধ্যক্ষের ঘরে ঘেরাও হয়ে যান তাঁরা।

এর জেরে ভেস্তে যায় আলোচনাও। কোনওভাবেই জুনিয়র ডাক্তারদের দাবি মানতে নারাজ স্বাস্থ্যভবন। কোভিড হাসপাতাল হিসেবে চিহ্নিত কলকাতা মেডিকেলে অন্য কোনও চিকিৎসা পরিষেবা দেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে স্বাস্থ্য দফতর। এই পরিস্থিতিতে আজ সামনে এল কর্তৃপক্ষের বেতন বন্ধের সিদ্ধান্ত। আন্দোনলকারীদের উপর চাপ বাড়াতেই কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে।

Hot this week

হোলির শোভাযাত্রায় ইজরায়েলের পতাকা, মোদি–নেতানিয়াহুর পোস্টার ঘিরে বিতর্ক কর্ণাটকে

কর্ণাটকের বেলাগাভিতে হোলির একটি শোভাযাত্রাকে ঘিরে নতুন করে বিতর্ক...

করণদিঘিতে বিজেপির ‘পরিবর্তন সভা’য় কম উপস্থিতি, খালি চেয়ার ঘিরে শুরু রাজনৈতিক আলোচনা

উত্তর দিনাজপুরের করণদিঘিতে বিজেপির ডাকা একটি ‘পরিবর্তন সভা’ ঘিরে...

ইরানে দ্রুত জয়ের আশা ধাক্কা খেল, চাপে ট্রাম্প প্রশাসন

ইরানে শুরু হওয়া সামরিক সংঘাত ঘিরে দ্রুত জয়ের যে...

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

Topics

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

Related Articles

Popular Categories