Sunday, June 7, 2026
28.5 C
Kolkata

মোদির দেখানো পথে সায় দিয়ে টিকটক বন্ধের পথে আমেরিকা

এনবিটিভি ডেস্ক: ভারতে নিষিদ্ধ হয়েছে টিকটক-সহ ৫৯ টি চিনা অ্যাপ। এবার সেই পথে হেঁটে টিকটক ব্যান করার কথা ভাবছে বন্ধু আমেরিকা। জল্পনাকে উসকে দিয়ে মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পেও সোমবার জানিয়েছেন, আমেরিকাও টিকটক-সহ চিনা অ্যাপ ব্যান করার কথা ভাবছে। পম্পেও এ-ও জানিয়েছেন ট্রাম্প প্রশাসন গুরুত্বপূর্ণ ভাবে বিষয়টি দেখছে।

তথ্য নিরাপত্তার স্বার্থে গত ৩০ জুন টিকটক-সহ ৫৯ টি অ্যাপকে নিষিদ্ধ করেছে ভারত সরকার। একদিনের মধ্যে প্লে স্টোর থেকে সরে যায় অ্যাপগুলি। ভারতের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিল আমেরিকা।

তাহলে কি আমেরিকাও এবার এই পথে? সে নিয়ে জল্পনা তুঙ্গে। তারই মধ্যে টিকটক সংস্থা হংকংয়ে নিজেদের বাজার বন্ধ করেছে। চিনের নতুন জাতীয় নিরাপত্তা আইন এনে হংকংয়ের স্বায়ত্ত শাসনের কোমর ভেঙে দিয়েছে জিনপিং প্রশাসন। নতুন আইন এনে সেন্সর করার পাশাপাশি গ্রাহক তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ চিনা সরকারের বিরুদ্ধে। তাই হংকংয়ে ঝাঁপ টেনেছে টিকটক।

অন্যদিকে ব্রিটেনে হাওয়েই কোম্পানিকে দেওয়া ৪জি পরিষেবার চুক্তি ভাঙার পথে এগিয়েছেন বরিস জনসন। সব মিলিয়ে চাপ বাড়ছে জিনপিংয়ের উপর। সারা বিশ্বে কোণঠাসা হচ্ছে বেজিং।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories