Wednesday, March 11, 2026
28 C
Kolkata

দুর্নীতির অভিযোগে নন্দীগ্রামে ২০০ নেতাকে শোকজ তৃণমূলের

এনবিটিভি ডেস্ক: ঘূর্ণিঝড় আমপানের ক্ষতিপূরণ নিয়ে কয়েকদিন ধরে দফায় দফায় বিক্ষোভ চলছে পূর্ব মেদিনীপুরে। তারই জেরে দলের ভাবমূর্তি ফেরাতে নন্দীগ্রামের প্রায় ২০০ নেতাকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। এদের মধ্যে যেমন রয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান, তেমনই রয়েছেন বুথ ও অঞ্চলকমিটির সভাপতিও।

রাজ্যে পালাবদলের ক্ষেত্রে অন্যতম আতুঁড়ঘর ছিল নন্দীগ্রাম। অথচ সেই নন্দীগ্রামেই ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ নিয়ে শাসক দলের স্বজনপোষণ, দুর্নীতির বিরুদ্ধে গত কয়েকদিন ধরে চলেছে বিক্ষোভ। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ, এমনকী অঞ্চল অফিসে বিক্ষোভ হয়েছে। তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ এলাকার শাসক দলের নেতাদের বাড়িতে গিয়ে চড়াও হয়েছেন স্থানীয় বাসিন্দারা। শাসকদলের নেতানেত্রীদের প্রতি ক্ষোভ জমছে এলাকাবাসীর।

এই পরিস্থিতিতে নন্দীগ্রামে দলের শুদ্ধকরণের পথে নামেত হয়েছে তৃণমূলকে। তবে ঘুর্নিঝড়ে ক্ষতিপূরণের তালিকা গ্রাম পঞ্চায়েত সদস্যরা প্রস্তুত করতে দু-এক জায়গায় ভুল হয়েছে বলে যুক্তি দিয়েছেন শোকজপ্রাপ্ত নেতারা। তবে এই নিয়ে নেতারা দলীয় অন্তর্দ্বন্দ্ব ও বিজেপির যোগসাজশের অভিযোগও আনছেন বলে সূত্রের খবর।

Hot this week

পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে তেলের দামে ঊর্ধ্বগতি, জ্বালানি নিয়ে দুশ্চিন্তায় ভারত

পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাত ও তেলের বাজারে অস্থিরতা...

তিনবার আবেদনেও মেলেনি ভোটাধিকার, দার্জিলিং পাহাড়ে মুসলিম তরুণীর নাম নেই তালিকায়

দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে এসআইআর সংক্রান্ত প্রক্রিয়াকে ঘিরে...

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনায় নিশ্চুপ কেন্দ্র! বিরোধীদের তীক্ষ্ণ প্রশ্ন উত্তাল সংসদ

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে পশ্চিম এশিয়ার...

Topics

ইরানে হামলার বিরোধিতা জানিয়ে শিয়ালদহে প্রতিবাদে সরব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে তীব্র...

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ না দেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ নাগরিক সংগঠন

রাজ্যের ভোটার তালিকা নিয়ে নতুন করে উদ্বেগ ও বিতর্ক...

‘অমৃত ভারত’ প্রকল্পে বদলে গেল হুগলির শেওড়াফুলি স্টেশন, জীবিকা হারিয়ে বিপাকে অটোচালক ও যাত্রীরা!

হুগলির শেওড়াফুলি রেলস্টেশনকে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়...

Related Articles

Popular Categories