Wednesday, March 11, 2026
23 C
Kolkata

নাটোরে পুলিশ পরিচয়ে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে প্রতারক আটক

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরে নিজেকে পুলিশের লোক পরিচয় দিয়ে একজন পর্যটকের ব্যাগে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টাকালে শাহীন আলম নামে একজন প্রতারককে ধরে পুলিশে দিয়েছে পর্যটক দলের সদস্যরা। আটক প্রতারক শাহীন আলম শহরতলির ফুলবাগান উলুপুর এলাকার গোলাম হোসেনের ছেলে।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, রাজশাহীর ভাটাপাড়া যুবসংঘের ১৪ জন সদস্য ৭টি মোটরসাইকেল নিয়ে নাটোরের পাটুল এলাকায় হালতিবিলে বোড়ানোর উদ্দেশে আসে। পথে দিঘাপতিয়া গণভবন এলাকা ছাড়ার সময় একটি মোটর সাইকেল তাদের পিছু নেয়।

এ সময় শাহীন ওই মোটরসাইকেল আরোহীদের থামিয়ে জোর করে তার ব্যাগ তল্লাশির চেষ্টা করে। তারপর সে একজনের ব্যাগে ইয়াবা ঢুকানোর চেষ্টা করলে ওই মোটরসাইকেলে থাকা অপর যুবক ফোনে তাদের সহযাত্রীদের ডাকে। পরে তারা এসে ঘটনাটি ফেসবুক পেজে সরাসরি লাইভ করলে মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। পরে পর্যটকদের ওই টিম শাহীনের পরিচয় জানার জন্য চাপ দিলে সে সঠিক উত্তর দিতে না পারায় তাকে ধরে সদর থানায় সোপর্দ করে।

এ ঘটনায় ভাটাপাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামিল দিপন বাদী হয়ে শাহীনকে মূল অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন। শাহীন আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, শাহিন সংঘবদ্ধ প্রতারকচক্রের সদস্য। এই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

Hot this week

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনায় নিশ্চুপ কেন্দ্র! বিরোধীদের তীক্ষ্ণ প্রশ্ন উত্তাল সংসদ

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে পশ্চিম এশিয়ার...

ইরানে হামলার বিরোধিতা জানিয়ে শিয়ালদহে প্রতিবাদে সরব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে তীব্র...

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ না দেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ নাগরিক সংগঠন

রাজ্যের ভোটার তালিকা নিয়ে নতুন করে উদ্বেগ ও বিতর্ক...

‘অমৃত ভারত’ প্রকল্পে বদলে গেল হুগলির শেওড়াফুলি স্টেশন, জীবিকা হারিয়ে বিপাকে অটোচালক ও যাত্রীরা!

হুগলির শেওড়াফুলি রেলস্টেশনকে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়...

Topics

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকতে দিল্লি আদালতের অনুমতি, ১০ দিনের অন্তর্বর্তী জামিন শারজিল ইমামের!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র...

Related Articles

Popular Categories